'নোংরা লোক, আমার উপরও কম অত্যাচার করেনি', কোনও দুঃখ নেই বারুইপুর এনকাউন্টারে নিহতের স্ত্রীর

স্বামীরই এই পরিণতিতে (Baruipur Encounter Updates) বিন্দুমাত্র শোক বা অনুশোচনা নেই প্রভাসের স্ত্রীরও। কান্নাকাটি তো দূর অস্ত, বরং তার অতীতের সমস্ত অত্যাচারের খতিয়ান তুলে ধরেন তিনি।

Jul 08, 2026 - 15:02
0 0
'নোংরা লোক, আমার উপরও কম অত্যাচার করেনি', কোনও দুঃখ নেই বারুইপুর এনকাউন্টারে নিহতের স্ত্রীর

উত্তরপ্রদেশের এনকাউন্টার সংস্কৃতি এবার পশ্চিমবঙ্গেও! বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের (Baruipur Rape and Murder Case) অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে (Baruipur Encounter Prabhas Mondal) মৃত্যু হওয়ার পর তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশের এই আকস্মিক ও কড়া পদক্ষেপে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নির্যাতিতার পরিবার, তেমনই মুখ খুলেছেন নিহত অভিযুক্তের মা (Baruipur Encounter Prabhas Mondal mother Reaction)। ছেলের এই 'শাস্তি'তে তেমন কোনও দুঃখ নেই তাঁর। নিজের স্বামীরই এই পরিণতিতে বিন্দুমাত্র শোক বা অনুশোচনা নেই প্রভাসের স্ত্রীরও (Baruipur Encounter Prabhas Mondal Wife Reaction)। উল্টে একরাশ ক্ষোভ ও ঘৃণা উগরে দিয়ে তাঁর সাফ কথা, "ও বরাবরই নোংরা। দোষ করেছে, তাই গুলি খেয়েছে।" অভিযুক্ত যে এমন কোনও কাজ করতে নাও পারে, এটাও জোর দিয়ে বলতে পারবেন না - এমনটাই সাফ জানিয়েছেন তিনি।

বুধবার সকালেই বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে প্রভাস মণ্ডলের বাড়িতে তার মৃত্যুর খবর পাঠানো হয় (Baruipur Encounter status Updates)। ছেলের এই নৃশংস অপরাধ ও তার মৃত্যুর খবর পাওয়ার পর প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল প্রথমেই জানিয়ে দেন, যা হয়েছে একদম ঠিক হয়েছে। দেহ নিতে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

মায়ের পর এবার স্বামীর যাবতীয় কুকীর্তি নিয়ে মুখ খুললেন প্রভাসের স্ত্রী-ও। স্বামীর মৃত্যুর খবর শুনে কান্নাকাটি তো দূর অস্ত, বরং তার অতীতের সমস্ত অত্যাচারের খতিয়ান তুলে ধরেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রভাসের স্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ গলায় বলেন, "ও বরাবরই নোংরা স্বভাবের লোক। তাই ও এই জঘন্য কাজটা করেনি, এমন দাবি আমি কোনওদিনই করতে পারব না। ও এই অপরাধ করতেই পারে, ও সব করতে পারে। আমার সঙ্গে বিয়ের পর থেকে ও কম অন্যায় করেনি। আমার ওপর লাগাতার অত্যাচার চালিয়েছে। সেই সমস্ত কিছু মুখ বুজে সহ্য করেই এতদিন সংসার চালিয়েছি। আজ ও নিজের দোষেই গুলি খেয়েছে।"

তবে স্ত্রীর সংযোজন, পুলিশের তরফ থেকে দেহ নেওয়ার জন্য আইনিভাবে যোগাযোগ করা হয়েছে। পরিবারের বাকি সদস্যরা যদি শেষ পর্যন্ত রাজি হন, তবেই তিনি থানায় যাবেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাথমিক অনীহা কাটিয়ে শেষমেশ মৃতের মা ও স্ত্রী থানায় গিয়েছেন তাঁরা।

পুলিশ সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে নির্যাতিতা নাবালিকার সঙ্গে শেষবার দেখা গিয়েছিল এই প্রভাস মণ্ডলকে। তার বয়ান ও দেখানো পথ ধরেই রেললাইনের পাশের একটি পুকুর থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে তদন্তের স্বার্থে প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অপরাধের বিভিন্ন পর্যায় পুনর্নির্মাণ করছিল পুলিশ।

কিন্তু অভিযোগ, রাত প্রায় ২টো ২০ মিনিট নাগাদ আচমকাই পরিস্থিতি বদলে যায়।  পুলিশের দাবি, ঘটনাস্থলে গিয়ে আচমকাই কর্তব্যরত এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে সে গুলিও চালায়। আত্মরক্ষার জন্য ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বারুইপুরের এই নৃশংস ঘটনার পর থেকেই এলাকা জুড়ে তীব্র জনরোষ তৈরি হয়েছিল। গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর পর পুলিশ প্রশাসনও ছিল চরম চাপের মুখে। এই আবহে তদন্তের স্বার্থে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ শুরু করে।

তদন্তের মধ্যেই পুলিশের এই এনকাউন্টার এবং মূল অভিযুক্তের মৃত্যুর ঘটনা গোটা মামলায় এক নতুন মাত্রা যোগ করল। রাজনৈতিক মহলের একাংশের মতে, শুভেন্দু অধিকারীর সেই ‘সকালে জমা, বিকেলে খরচ’ তত্ত্বই যেন এবার বাস্তবে প্রতিফলিত হল বারুইপুরের মাটিতে। এই পদক্ষেপে সাধারণ মানুষের ক্ষোভ কিছুটা প্রশমিত হবে হয়তো, তবে বিতর্কের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সেই সঙ্গে রাজ্য রাজনীতিতে অবধারিত ভাবেই এই প্রশ্নটাও উঠবে যে, পশ্চিমবঙ্গ কি তবে এবার এনকাউন্টার স্টেটে পরিণত হবে?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User