মিরপুরে পোশাক শ্রমিকদের মোকাবিলায় পুলিশের সঙ্গে হাত মেলাল বিএনপি, দুপক্ষের সংঘর্ষে আহত বহু
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন বুধবার সকালে নয়া মোড় নিয়েছে। আন্দোলনরত শ্রমিকদের মোকাবিলায় পথে নেমেছে শাসক দল বিএনপি। শ্রমিকদের আন্দোলন ভাঙতে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি'র নেতাকর্মী সমর্থকেরা।
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন বুধবার সকালে নয়া মোড় নিয়েছে। আন্দোলনরত শ্রমিকদের মোকাবিলায় পথে নেমেছে শাসক দল বিএনপি। শ্রমিকদের আন্দোলন ভাঙতে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি'র নেতাকর্মী সমর্থকেরা।
বুধবার সকালে ঢাকার অদূরে মিরপুর শিল্পাঞ্চলে ১৩ নম্বর সেক্টরের প্রিন্স বাজারের কাছে শ্রমিকরা পথ অবরোধ করতে চাইলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের উপর চড়াও হয়। প্রাথমিকভাবে শ্রমিকরা পিছু হঠলেও কিছুক্ষণ পর তারা দলে ভারী হয়ে আবার ওই এলাকায় অবরোধের চেষ্টা করে। তখন নতুন করে সংঘর্ষ শুরু হলে দু তরফের বেশ কয়েকজন আহত হয়েছেন।
ওই এলাকায় পুলিশ এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন আছে। পরিস্থিতি মোকাবিলায় তারা কাঁদানে গ্যাসের সেল ফাটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
বুধবার সকালেই পোশাক শ্রমিকরা গাজীপুরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সকাল সাড়ে ১০টার দিকে ছয়দানা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশেই গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ি। তিনি অবশ্য বহুদিন এলাকা ছাড়া। বুধবার সকালেই গাজীপুরের ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে।
পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশ সরকার প্রথম থেকেই কঠোর মনোভাব নিয়ে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গোড়ায় এই আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। মজুরি বৃদ্ধির আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছিল বিএনপি নেতৃবৃন্দ। তাদের অভিযোগ ওই আন্দোলনের সঙ্গে আওয়ামী লিগের যোগ এবং উসকানি রয়েছে। বুধবার সকালে সরাসরি শাসক দল বিএনপি আন্দোলনরত শ্রমিকদের মোকাবিলায় পথে নেমে পড়ে
এদিকে বাংলাদেশের বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে জানিয়েছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৮ টাকা পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে তারা। প্রসঙ্গত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি করে কত প্রায় একমাস যাবত পোশাক শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর ফলে কয়েকশো কলকারখানা বন্ধ। বুধবারও অচলবস্থা চালু রয়েছে। বাংলাদেশ সরকার ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য কমিটি গড়ে ঘোষনা করেছে নতুন বেতন কার্যকর হবে পহেলা ডিসেম্বর থেকে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0