মুম্বইয়ে গ্রেফতার সন্দেহভাজন জইশ জঙ্গি! অ্যাপ বাইক চালক পরিচয়ে ভারতে নেটওয়ার্ক ছড়ানোর অভিযোগ
ফের একবার মুম্বই শহরের সঙ্গে জুড়ল জঙ্গিযোগের ঘটনা। জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগের অভিযোগে (Jaish-e-Mohammed operative Mumbai) এক সন্দেহভাজনকে গ্রেফতার করল মহারাষ্ট্রের অ্যান্টি-টেররিজম স্কোয়াড বা এটিএস (ATS)। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

এটিএস সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ হাসান আবু সরমদ আখতার। বয়স ৩৩ বছর। অভিযোগ, তিনি পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)-এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং ভারতে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার কাজ করছিলেন (Pakistan based terror network India)।
তদন্তকারীরা জানিয়েছেন, সাধারণ মানুষের চোখে ধুলো দিতে মহম্মদ হাসান বাইক ট্যাক্সি পরিষেবা ‘র্যাপিডো’ (Rapido)-র চালক হিসেবে কাজ করতেন (Rapido rider terrorist arrest)। এর পাশাপাশি আতর বিক্রির ব্যবসাও করতেন তিনি। কিন্তু এই কাজের আড়ালেই তিনি গোপনে উগ্র চরমপন্থী চিন্তাভাবনা ও সন্ত্রাসবাদী মতাদর্শ প্রচার করছিলেন বলে সন্দেহ করছেন গোয়েন্দারা।
পাকিস্তানভিত্তিক এই কুখ্যাত জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর ঠিক কতটা গভীর যোগাযোগ ছিল এবং মুম্বই বা তার আশেপাশে তিনি কোনও বড় ধরনের নাশকতার ছক কষছিলেন কি না, তা জানতে ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে মহারাষ্ট্র এটিএস।
হাসান মুম্বইতে একাই রয়েছেন, নাকি তাঁর সঙ্গে আরও কেউ রয়েছে একই শহরে - সেই দিকটি স্পষ্ট করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0