গড়কড়ির অবসরের জল্পনা উড়িয়ে তাঁর মন্ত্রক জানাল, 'স্যার থাকছেন, মন্ত্রিত্ব ছাড়ছেন না'
মারাঠি ভাষায় বলা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতির এই মন্তব্য সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই ওই মন্তব্যকে কেন্দ্রীয় মন্ত্রীর বিদায় বার্তা বলে ধরে নেন।
রাজনৈতিক ও প্রশাসনিক জগৎ থেকে অবসর নিচ্ছেন না কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। সোমবার বিবৃতি দিয়ে তাঁর মন্ত্রক জানিয়েছে, গড়কড়ি দল ও সরকারের আগের মতোই দায়িত্ব পালন করে যাবেন। তিনি অবসর নিচ্ছেন বলে যে জল্পনা শুরু হয়েছে তা ভিত্তিহীন।
গত পরশু অর্থাৎ শনিবার তাঁর নির্বাচনী কেন্দ্র নাগপুরের একটি অনুষ্ঠানে গড়কড়ি বলেন, আমি আর এত কাজের চাপ নিতে পারছি না। এখন তরুণদের হাতে দায়িত্ব দেওয়ার সময় এসেছে। তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিতে চাই।
মারাঠি ভাষায় বলা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতির এই মন্তব্য সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই ওই মন্তব্যকে কেন্দ্রীয় মন্ত্রীর বিদায় বার্তা বলে ধরে নেন।
এমনীতেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মহারাষ্ট্রের এই নেতার সম্পর্ক নিয়ে নানা রকম জল্পনা আছে। তার ওপর গাড়ির জ্বালানিতে ইথানল মেশানো নিয়ে বিতর্কের জেরে সরকারকে নানাভাবে অপদস্ত হতে হচ্ছে। আখ থেকে ইথানল তৈরি করতে গিয়ে চিনির উৎপাদন কমে গিয়েছে বলে অভিযোগ। কোনও কোনও মহল থেকে গড়করির পদত্যাগ দাবি করা হয়। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর ওই বক্তব্য নিয়ে তুমুল জল্পনা চলছে।
শেষ পর্যন্ত সোমবার বিকালে তাঁর মন্ত্রক বিবৃতি দিয়ে জানায় নাগপুরের অনুষ্ঠানের বক্তব্যের সঙ্গে রাজনীতি এবং সরকারের কোন সম্পর্ক নেই। তিনি ওই মন্তব্য মানকর ট্রাস্ট সম্পর্কে করেছেন বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে মন্ত্রীর তরফে। নাগপুরের মানকর ট্রাস্ট একলব্য স্কুল পরিচালনা করে থাকে। গড়কড়ি ওই ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
তাঁর ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে তিনি আসলে ট্রাস্টের দায়িত্ব নতুনদের হাতে দেওয়ার কথা বলছেন। যদিও ওই অনুষ্ঠানে উপস্থিত অনেকেরই মনে হয়েছে গড়করি আসলে দল ও সরকার থেকেই অবসরের বার্তা দিয়েছেন। কারণ ওই মন্তব্য করার আগে তিনি তারূ রাজনৈতিক জীবনের নানা ঘটনা উল্লেখ করেন। এছাড়া তার শরীর স্বাস্থ্য নিয়েও কিছু কথা সেদিন বলেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন একটা সময় তিনি হাতের কাছে যা পেতেন তাই খেতেন। কিন্তু করোনার পর থেকে তিনি সাবধানী। খাওয়া-দাওয়া সহ সব ব্যাপারেই মেপে চলেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)