তেলুগু শিখছেন দিব্যাণী, বাংলার 'দুর্গা' যাচ্ছেন দক্ষিণে! জাহ্নবীর মতোই খোলামেলা পোশাকে দেখা দেবেন?
এখনও তেলুগু ভাষা পুরোপুরি শিখে উঠতে পারেননি, জানালেন অভিনেত্রী। জুলাইয়ের ২০ তারিখ শহর ছাড়বেন দিব্যাণী।
এবারের মহালয়ায় 'দুর্গা' রূপে দেখা দেবেন তিনি। তাঁর সেই লুক প্রকাশ্যে। বিষয়টি নিয়ে শোরগোল টেলিপাড়ায়, অনুরাগীদের মধ্যেও। তার মধ্যেই নতুন খবর। সব ঠিক থাকলে এই জুলাইয়েই নিজের শহর ছাড়ছেন ছোটপর্দার 'দুর্গা' দিব্যাণী মন্ডল (Divyani Mondal)! কোথায় যাচ্ছেন অভিনেত্রী? কেনই বা যাচ্ছেন? নতুন জীবন শুরু করতে চলেছেন?
খবর, পেশাজীবনের নতুন মোড়ে পা রাখতে চলেছেন দিব্যাণী। সব ঠিক থাকলে ২০ জুলাই থেকে তিনি তেলুগু ছবির নায়িকা। পরিচালনায় বীরেশ কোকা। রোমান্টিক থ্রিলারে তাঁর বিপরীতে খ্যাতনামী সুরকার-গায়ক বন্দেমাতরম শ্রীনিবাসের পুত্র সুস্বর তরঙ্গ। এই ছবি দিয়ে তরঙ্গ অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন। ছোটপর্দা দিয়ে শুরু করলেও দিব্যাণী অবশ্য সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র' ছবিতে অভিনয় করেছেন। আগামী দিনে তাঁকে দেখা যাবে প্রযোজক রানা সরকারের ছবিতে। সেখানে তাঁর নায়ক দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)।
সম্প্রতি, জাহ্নবী কাপুরের দক্ষিণী ছবি 'পেড্ডি' নিয়ে তুলকালাম হয়েছে সমাজমাধ্যমে। নেপথ্য কারণ, পরিচালকের নির্দেশে নায়িকার অকারণ শরীর প্রদর্শন। শোনা যায়, দক্ষিণ ভারতীয় ছবিতে এটাই নাকি দীর্ঘ দিনের রীতি। দিব্যাণীকে কি বিষয়টি ভাবাচ্ছে? প্রশ্ন করেছিল 'দ্য ওয়াল'। দিব্যাণীর কথায়, "প্রথমত, আমার চরিত্রটি খুবই সাদামাঠা। তাই আমায় হয়তো ওই ধরণের পোশাক পরানো হবে না। দ্বিতীয়ত, পোশাক পরিকল্পকের সঙ্গে আলোচনা করেই নিশ্চয়ই আমার পোশাক নির্ধারিত হবে। আশা, তিনিও বিষয়টি বিবেচনা করবেন।" তাই পোশাক নিয়ে তিনি ভাবছেন না। তবে এখনও খুব বেশি তেলুগু ভাষা শিখে উঠতে পারেননি দিব্যাণী।
বাংলা বিনোদনদুনিয়ার কাছে দিব্যাণী এখনও ছোটপর্দার 'ফুলকি'। তাতে নতুন পালক, দেবী দুর্গার লুক! নায়িকার পুজো শুরু? এবার মৃদু হাসি দিব্যাণীর মুখে। বললেন, "আমার জন্মদিন অগস্টে। তার পরেই পুজো। আমার পুজোর মরশুম তাই তখন থেকেই।" তবে দিব্যাণীর লুক দেখে খুশি তাঁর পরিবার। নায়িকা নিজেও উল্লসিত, এবারের মহালয়ায় তাঁর। দেবীপক্ষে তিনি 'দেবী' রূপে ধরা দেবেন অন্যান্য অভিনেত্রীর মতো।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)