দেশে ফিরেই গতকাল ভবানী ভবনে হাজিরা ‘পাথরসম্রাট’ টুলুর! আজ ফের দুপুর ১২টায় সিউড়ি থানায় তলব
বীরভূম জেলা পুলিশের তরফে পাঠানো নোটিসে জানানো হয়েছে, আজ, শনিবার দুপুর ১২টার মধ্যে টুলু মণ্ডলকে সিউড়ি থানায় হাজিরা দিতে হবে। তদন্তকারী আধিকারিকরা ওই মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র নিয়ে তাঁকে জেরা করতে পারেন বলে জানা গিয়েছে।
গতকালই ভবানী ভবনে সিআইডির ডাকে হাজিরা দিয়েছিলেন তিনি। এবার দুর্নীতি মামলায় বীরভূম জেলা পুলিশের তলবের মুখে পাথরসম্রাট টুলু মণ্ডল (Tulu Mondal)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
বীরভূম জেলা পুলিশের তরফে পাঠানো নোটিসে জানানো হয়েছে, আজ, শনিবার দুপুর ১২টার মধ্যে টুলু মণ্ডলকে সিউড়ি থানায় হাজিরা দিতে হবে। তদন্তকারী আধিকারিকরা ওই মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র নিয়ে তাঁকে জেরা করতে পারেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বীরভূমের পাথর খাদান থেকে যে সমস্ত পাথর বোঝাই গাড়ি বাইরে যেত, সেখান থেকে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট রাজস্ব বা রয়্যালটি আদায় করার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, টুলু মণ্ডলের রাজত্বকালে এই গোটা প্রক্রিয়াটিকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হয়েছিল একটি বিশাল দুর্নীতির সিন্ডিকেট। পাথরবাহী গাড়িগুলির ক্ষেত্রে আসল রসিদের বদলে দেদার জাল ডিসিয়ার (DCR) বা ডুপ্লিকেট কার্বন রিসিভ তৈরি করা হতো। এই ভুয়ো হিসেব ও কারসাজির মাধ্যমেই সরকারি কোষাগারের কোটি কোটি টাকা ফাঁকি দেওয়া হচ্ছিল।
আর্থিক তছরুপ ও দুর্নীতি মামলায় বীরভূমের মহম্মদবাজারের তৎকালীন ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার (BLRO) সব্যসাচী মণ্ডলকে আগেই গ্রেফতার করেছে রাজ্য পুলিশের গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)। সরকারি রাজস্ব তছরুপ এবং ভুয়ো রসিদ বা ডুপ্লিকেট কার্বন রিসিভ (DCR) চক্রে সরাসরি মদত দেওয়ার অভিযোগে তাঁকে জালে নেন তদন্তকারীরা। টুলুর ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দিয়ে নজিরবিহীনভাবে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করেছিল রাজ্য পুলিশ।
নগদ পাঁচ কোটি টাকা উদ্ধারের পুরনো একটি মামলায় শুক্রবার দুপুরে সিআইডির তলবে ভবানীভবনে হাজিরা দেন বীরভূমের প্রভাবশালী ব্যবসায়ী তথা ‘পাথরসম্রাট’ হিসেবে পরিচিত টুলু মণ্ডল (Tulu Mondal)। গত বছর নভেম্বর মাসে কলকাতায় টুলু মণ্ডলের এক ম্যানেজারের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় যে মামলা রুজু হয়েছিল, তার তদন্তের গতি বাড়াতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0