কলকাতায় শুরু হল উন্নত জিনোমিক্স চিকিৎসা পরিষেবা, ক্যানসার থেকে বিরল রোগ নির্ণয় এখন আরও সহজ
এত দিন পর্যন্ত জটিল ও উন্নত জিনোমিক পরীক্ষার জন্য বাংলার রোগীদের নির্ভর করতে হতো মুম্বাই, দিল্লি, চেন্নাই বা বেঙ্গালুরুর মতো দূরবর্তী শহরগুলির ল্যাবরেটরির ওপর। এর ফলে নমুনার যাতায়াত এবং রিপোর্ট হাতে পেতে অতিরিক্ত সময় নষ্ট হত, যা অনেক সময় সংকটজনক রোগীর চিকিৎসায় বড় বাধা হয়ে দাঁড়াত। এসআইজি (SIG)-এর এই পথচলার মাধ্যমে কলকাতার মাটিতেই এখন আন্তর্জাতিক মানের জিনোমিক প্রোফাইলিং ও ডায়াগনস্টিকস পরিষেবা উপলব্ধ হবে।
চিকিৎসাক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হল পূর্ব ভারতে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার খাস কলকাতাতেই চালু হল অত্যাধুনিক জিনোমিক টেস্টিং ল্যাব । কলকাতার সুরক্ষা ডায়াগনস্টিকের উদ্যোগে কলকাতার বুকে আত্মপ্রকাশ করল 'সুরক্ষা ইনস্টিটিউট অফ জেনোমিক্স' (Suraksha Institute of Genomics - SIG)। এর ফলে এখন থেকে শহরের হাসপাতালেই বিশ্বমানের জিনোম টেস্টের সুবিধা পাবেন সাধারণ মানুষ।
কী কী সুবিধা মিলবে?
এত দিন পর্যন্ত জটিল ও উন্নত জিনোমিক পরীক্ষার জন্য বাংলার রোগীদের নির্ভর করতে হতো মুম্বাই, দিল্লি, চেন্নাই বা বেঙ্গালুরুর মতো দূরবর্তী শহরগুলির ল্যাবরেটরির ওপর। এর ফলে নমুনার যাতায়াত এবং রিপোর্ট হাতে পেতে অতিরিক্ত সময় নষ্ট হত, যা অনেক সময় সংকটজনক রোগীর চিকিৎসায় বড় বাধা হয়ে দাঁড়াত। এসআইজি (SIG)-এর এই পথচলার মাধ্যমে কলকাতার মাটিতেই এখন আন্তর্জাতিক মানের জিনোমিক প্রোফাইলিং ও ডায়াগনস্টিকস পরিষেবা উপলব্ধ হবে।
ক্যানসার চিকিৎসায় নতুন দিশা
ক্যানসার থেরাপির ক্ষেত্রে জিনোমিক টেস্টিংয়ের ভূমিকা অপরিসীম। 'সুরক্ষা ইনস্টিটিউট অফ জেনোমিক্স- এর লিড জেনেটিক কাউন্সেলর ডা. এমিলি ভট্টাচার্য জানান, এখানে শত শত ক্যানসার জিন কভার করে একটি কম্প্রিহেনসিভ জিনোমিক প্রফাইলিং করা সম্ভব। এমনকি একটিমাত্র বায়োপসি স্যাম্পলের ওপর ভিত্তি করে ফুসফুস, কোলরেক্টাল, স্তন, থাইরয়েড, মস্তিষ্ক ও অগ্ন্যাশয়ের ক্যানসারের জন্য একটি '৫০-জিন সলিড টিউমার প্যানেল' টেস্ট করা যাবে, যার রিপোর্ট মাত্র তিন দিনের মধ্যে হাতে পাওয়া সম্ভব। এছাড়া টার্গেটেড থেরাপি (targeted therapies) এবং পিএআরপি (PARP) ইনহিবিটার থেরাপির সঠিক সুবিধা পেতে বিআরসিএ (BRCA1/BRCA2) টেস্ট এবং হেরিটেটরি ক্যানসার প্যানেল চিকিৎসকদের অনেক বড় সাহায্য করবে।
প্রসূতি ও শিশু চিকিৎসায় আশা দেখাচ্ছে
সুরক্ষা জিনোমিক্স ল্যাবের এইচওডি, ডাঃ প্রিয়াঙ্কা পাত্র জানান, গর্ভবতী মায়েদের জিনটেস্ট জরুরি, কারণ শিশুর বেশ কিছু জিনগত অসুখ আগাম ধরা পড়ে। তাই এখানে গর্ভাবস্থার ১০ সপ্তাহ থেকেই নন-ইনভেসিভ প্রিনেটাল টেস্ট বা এনআইপিটি (NIPT) সুবিধার মাধ্যমে ট্রাইসোমি ২১, ১৮ এবং ১৩-এর মতো জটিলতা সহজেই স্ক্রিনিং করা সম্ভব। এছাড়া বারবার মিসক্যারেজের কারণ বিশ্লেষণেও এটি কার্যকরী ভূমিকা নেবে।
শিশুদের বিরল রোগ: বিকাশগত সমস্যায় ভোগা শিশু, অটিজম বা জন্মগত ত্রুটি নির্ণয়ে আধুনিক জিন টেস্টগুলি এখন স্থানীয়ভাবেই করা যাবে। স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA)-র মতো মারাত্মক বংশগত রোগগুলি নির্ণয় করতেও এমএলপিএ (MLPA) পরীক্ষাও এখানে উপলব্ধ।
উদ্বোধন অনুষ্ঠানে সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেডের চেয়ারম্যান ও জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ডা. সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, "জিনোমিক্স আমাদের রোগ নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধের ধারণাকে সম্পূর্ণ বদলে দিচ্ছে। শিশুর অসুস্থতার কারণ হোক কিংবা সঠিক ক্যানসার থেরাপি নির্বাচন—সুরক্ষা ইনস্টিটিউট অফ জেনোমিক্সের হাত ধরে আমরা এই বিজ্ঞানকে কলকাতার দৈনন্দিন চিকিৎসার প্রোটোকলে নিয়ে এলাম."
সুরক্ষার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ঋতু মিত্তল বলেন, "পূর্ব ভারতের প্রথম পূর্ণাঙ্গ জিনোমিক ল্যাবরেটরি হিসেবে আমরা উন্নত ডায়াগনস্টিক পরিষেবা নিয়ে এলাম এক ছাদের তলায়। যাতে এই অঞ্চলের রোগী ও চিকিৎসকরা সহজেই এর সুফল পান."
১৯৯২ সাল থেকে পূর্ব ভারতে স্বাস্থ্যসেবা দিয়ে আসা সুরক্ষা ডায়াগনস্টিকের এই নতুন উদ্যোগ আগামী দিনে রাজ্যের চিকিৎসা মানচিত্রকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন চিকিৎসা মহলের বিশেষজ্ঞরা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0