খুনের মামলায় অভিযুক্তর কাটা হল হাত! তারপর গুলি, পুণের আদালতের বাইরে রক্তারক্তি
জেল থেকে মুক্তি পাওয়ার চার দিন পর বুধবার দুপুরে পুণে আদালতের বাইরে মাচেটি দিয়ে কোপ ও গুলির হামলায় আক্রান্ত হলেন খুনের অভিযুক্ত মন্দার মারুতি কিভলে।
ঠিক যেন সিনেমা। আদালতে আইনি প্রক্রিয়ায় হাজিরা দিতে এসে আক্রান্ত হলেন খুনের মামলায় অভিযুক্ত এক ব্যক্তি। বুধবার দুপুরে পুণের আদালতের বাইরে তাঁকে মাচেটি দিয়ে এলোপাথাড়ি কোপানোর পর গুলি চালানোর অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় চাঞ্চল্য আদালত চত্বরে। আক্রান্ত ব্যক্তির নাম মন্দার মারুতি কিভলে।
ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি মাচেটি দিয়ে ওই ব্যক্তিকে বারবার আঘাত করছেন। এরপর ওই দু’জনকে স্কুটারে চেপে পালিয়ে যেতে দেখা যায়। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত কিভলে উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করেন।
পরবর্তী কয়েকটি ভিডিওতে তাঁকে ফুটপাথে পড়ে থাকতে দেখা যায়। তাঁর একটি হাত কাটা অবস্থায় ছিল বলে ভিডিওতে দাবি করা হয়েছে (সত্যতা যাচাই করা যায়নি)। কিন্তু তা এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষকে আক্রান্ত ব্যক্তির চারপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি বেঁচে আছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, মন্দার মারুতি কিভলে ২০২৫ সালের এপ্রিল মাসে পুণের সন্তোষনগর, কাটরাজ এলাকায় শুভম সুভাষ চবন নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগে জেলে ছিলেন। জমি ও আর্থিক বিবাদকে কেন্দ্র করে ওই খুনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ।
চার দিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছিলেন কিভলে। বুধবার আদালতে আইনি প্রক্রিয়া অনুযায়ী হাজিরা দিতে এসেছিলেন তিনি। সেই সময় আদালতের বাইরে তাঁর উপর হামলা হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0