জাতীয় সম্মান পেয়ে লালবাগচায় কার্তিক আরিয়ান! বাপ্পার পায়ে উৎসর্গ করলেন নিজের পুরস্কার
'চান্দু চ্যাম্পিয়ন' ছবির জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়ে লালবাগচা রাজার দরবারে কার্তিক আরিয়ান। গণপতির চরণে উৎসর্গ করলেন নিজের জাতীয় পুরস্কার।
'চান্দু চ্যাম্পিয়ন' ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ( 72nd National Film Awards) সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। গুজরাতে ভারতের রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করার পরেই মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা প্যান্ডেলে (Kartik Aaryan at Lalbaugcha Raja) বাপ্পার আশীর্বাদ নিতে পৌঁছন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গেছে, অভিনেতা তাঁর জাতীয় পুরস্কারটি গণেশ মূর্তির চরণে স্পর্শ করিয়ে গণপতি বাপ্পাকে উৎসর্গ করছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্তিক জানান, এটি তাঁর পরিবার ও প্রিয়জনদের জন্য এক অত্যন্ত আনন্দের মুহূর্ত এবং লালবাগচা রাজার দর্শন পাওয়া তাঁর কাছে পরম সৌভাগ্যের বিষয়।
লালবাগচা রাজার চরণে জাতীয় পুরস্কার
প্যান্ডেলে কার্তিকের পরনে ছিল হালকা নীল রঙের কুর্তা ও পাজামা। প্রচণ্ড ভিড়ের মাঝেই প্যান্ডেলের স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীদের সাহায্যে মণ্ডপে পৌঁছে গণপতির চরণে প্রণাম জানান তিনি। রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া সেই পুরস্কার বাপ্পার চরণে (Lalbaugcha Raja 2026) রেখে মাথা নোয়ান অভিনেতা। দর্শন শেষে হাসিমুখে সংবাদমাধ্যমকে বলেন, "আমি ভীষণ খুশি। শুধু একটাই কথা বলতে চাই- গণপতি বাপ্পা মোরিয়া।" উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও শাহরুখ খান, শিল্পা শেট্টি, সঞ্জয় দত্তের মতো একাধিক বলিউড তারকা লালবাগচা রাজার দর্শন সেরেছেন।
জাতীয় পুরস্কার পাওয়ার আবেগঘন বার্তা
রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কার্তিক এক আবেগঘন পোস্ট লেখেন। তিনি লেখেন, "অবশেষে সেই মুহূর্তটির সাক্ষী হলাম... এখনও ভাবলে গা শিউরে উঠছে। এটি একটি ছোট শহরের ছেলের স্বপ্ন, দেশের প্রতিটি অভিনেতার স্বপ্ন।"
নিজের পোস্টে ভারতের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট মুরলীকান্ত পেটকরের চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়ার জন্য পরিচালক কবীর খান ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি নিজের বাবা-মাকেও তাঁর পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।
কার্তিক আরিয়ানকে আগামীতে দেখা যাবে 'নাগজিলা', অনুরাগ বসুর পরিচালনায় একটি রোমান্টিক ছবি, কবীর খানের নতুন প্রজেক্ট এবং 'ক্যাপ্টেন ইন্ডিয়া'-তে। বর্তমানে তিনি 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবির শুটিংয়ে করছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)