দু’মাসেই ২৯১ কোটি টাকার চিকিৎসা! আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে প্রকাশ্যে বড় পরিসংখ্যান

২০১৮ সালে আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) সূচনা হলেও পশ্চিমবঙ্গে তা চালু হয়নি। পালাবদলের পর গত ১৬ অগাস্ট থেকে আনুষ্ঠানিকভাবে বাংলায় এই প্রকল্প (Central Government Scheme) চালু হয়েছে। এরপর মাত্র দু’মাসেই লাখ লাখ মানুষ এর সুফল পেয়েছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বড় পরিসংখ্যান।

Oct 28, 2026 - 11:13
দু’মাসেই ২৯১ কোটি টাকার চিকিৎসা! আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে প্রকাশ্যে বড় পরিসংখ্যান

আয়ুষ্মান ভারত যোজনার চোখধাঁধানো পরিসংখ্যান | (Ayushman Bharat Yojana)

তৃণমূল আমলের স্বাস্থ্যসাথীর জায়গায় আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করেছে রাজ্য সরকার। গত ১৬ অগাস্ট থেকে একসঙ্গে দুই প্রকল্পের সূচনা হয়েছে। এরপর থেকে স্বাস্থ্যক্ষেত্রে যেন এক নতুন দিশা দেখতে পাচ্ছে রাজ্যবাসী। সরকারি পরিসংখ্যান বলছে, এখনও অবধি এই প্রকল্পের অধীন মোট ২৯১ কোটি টাকার চিকিৎসা পেয়েছেন রাজ্যের মানুষ।

আরও পড়ুনঃ মাসের শেষে ২ দিনের অতিরিক্ত ছুটি! ১০ জেলায় স্কুল বন্ধের নির্দেশ রাজ্য সরকারের

রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালু হওয়ার পর থেকে এখনও অবধি সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা পেয়েছেন বা চিকিৎসাধীন হয়েছেন প্রায় ১ লক্ষ ৮০ হাজার মানুষ। এর মধ্যে ৪৬০০ জন ভিনরাজ্যে গিয়েও এই প্রকল্পের অধীন চিকিৎসা করিয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, এখনও অবধি এই প্রকল্পের জন্য ৪২৬ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে রাজ্যের বরাদ্দের পরিমাণ ২৮৪ কোটি টাকা। পাশাপাশি ইতিমধ্যেই রাজ্যের ৪ কোটি ১৩ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত কার্ড হাতে পেয়েছেন। নতুন করে এই কার্ডের জন্য আবেদন জানিয়েছেন আরও ১ কোটি ৮০ লক্ষ মানুষ।

পিছিয়ে নেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাও। জানা গিয়েছে, আয়ুষ্মান ভারত যোজনাকে টেক্কা দিয়ে এই প্রকল্পের জন্য প্রায় আড়াই কোটি মানুষ আবেদন করেছেন।

কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার অধীন বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অবধি ক্যাশলেস চিকিৎসার সুযোগ পান উপভোক্তারা। দেশের প্রায় ৪০ হাজার তালিকাভুক্ত হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। গত দু’মাসেই এই প্রকল্পে ২৯১ কোটি টাকার চিকিৎসা পরিষেবা পেয়েছেন রাজ্যবাসী।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0