বৈভবকে দেখে শৈশবে ডুব গাভাসকরের! ‘ক্রিকেট-ঈশ্বরের সন্তান’কে বিশ্বকাপে চান শ্রীকান্ত
১৫ বছরের বৈভব সূর্যবংশীর তাণ্ডবে মুগ্ধ সুনীল গাভাসকর ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত। শচীনের উদাহরণ টেনে পরিবারকে সতর্ক করলেন সানি, অন্যদিকে ২০২৭ বিশ্বকাপে বৈভবকে নেওয়ার দাবি প্রাক্তন নির্বাচক প্রধানের।
এশিয়া কাপ রাইজিং স্টারস-এ আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪—২৮ ছক্কা ও সাত চারে ২৮ বলে দ্রুততম লিস্ট-এ শতরান এবং ৫২ বলে দ্বিশতরানের বিশ্বরেকর্ড।
১৫ বছরের বৈভব সূর্যবংশীর এই তাণ্ডব দেখে মুগ্ধ ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন তারকা (Vaibhav Sooryavanshi)। বৈভবের ব্যাটিংয়ে নিজের শৈশব খুঁজে পাচ্ছেন সুনীল গাভাসকর, তবে সচিন তেন্ডুলকরের উদাহরণ টেনে সতর্কও করলেন তিনি।
অন্যদিকে, প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্তের দাবি, ‘গ্রুমিং’-এর অজুহাত ছেড়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দলে নেওয়া হোক এই কিশোরকে।
‘সচিন -সহওয়াগের মতো সাহস আমার ছিল না’: গাভাসকর
সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর জানান, নতুন বলে পেসারদের ছক্কা মারার জন্য সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহওয়াগকে সমীহ করতেন তিনি (Sunil Gavaskar)। স্বীকারোক্তি, ‘আমার হয়তো দক্ষতা ছিল, কিন্তু ওই শট খেলার সাহস ছিল না। সবসময় ভয় হত, আউট হলে দল অসন্তুষ্ট হবে।’ তবে বৈভব, অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনদের ব্যাটিং দেখে মুগ্ধ সানি—‘ওদের খেলতে দেখলে আমি বাচ্চার মতো হয়ে যাই। আমি সবার আগে একজন ক্রিকেট সমর্থক।’
বোলিং আক্রমণের মান নিয়ে সমালোচকদের প্রশ্ন উড়িয়ে গাভাসকরের যুক্তি, ২৮টি ছক্কা ও দু’শো রান করতে বিশেষ প্রতিভা লাগে। দু’টি ডট বল খেললেও পরের দু’বলে জোড়া ছক্কায় ১২ রান তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে বৈভবের (Indian Cricket)। আগে শুধু লং-অফ থেকে স্কোয়ার লেগের মধ্যে খেললেও এখন এক্সট্রা কভার, পয়েন্টের ওপর দিয়ে ছক্কা এবং র্যাম্প শট খেলছেন—যা তাঁকে ‘অলরাউন্ড ধ্বংসকারী’ করে তুলছে।
তবে ১৫-১৬ বছর বয়সে তারকা হয়ে ওঠা সচিনকে তাঁর পরিবার যেভাবে মাটিতে পা রেখে চলতে শিখিয়েছিল, বৈভবের বাবা-মাকেও ঠিক সেভাবেই পাশে থাকার পরামর্শ দিলেন গাভাসকর। বিজ্ঞাপন ও খ্যাতির হাতছানি সামলে ওকে সাধারণ ‘বৈভব’ হিসেবেই দেখতে হবে, মত 'সানি'র।
২০২৭ বিশ্বকাপে চান শ্রীকান্ত
নিজের ইউটিউব চ্যানেলে আরও এক ধাপ এগিয়ে বৈভবকে তিন ফরম্যাটেরই ম্যাচ-উইনার বললেন শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)। টেস্টে না খেলালেও ১৫ জনের স্কোয়াডে রাখা এবং আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে খেলানোর দাবি তাঁর। শ্রীকান্তের কথায়, ‘সত্যিই ওকে তৈরি করতে চাইলে ২০২৭ বিশ্বকাপে নিয়ে যান, ১৫ জনে রাখুন। একদিন ও একাই ম্যাচ জেতাবে।’
বৈভবের নিখুঁত টাইমিং ও শান্ত মেজাজে বিস্মিত প্রাক্তন ওপেনার বললেন, ‘প্রথমে এসেছিলেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর, তারপর কিং বিরাট কোহলি, আর এখন ও ক্রিকেট ঈশ্বরের পুত্র। ওকে উৎসাহ না দিয়ে গ্রুমিংয়ের কথা বললে অন্যায় হবে, এভাবে একটা ক্রিকেটারকে নষ্ট করবেন। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা এবার ঘুম থেকে উঠুন।’ (Cricket News)
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0