ভোটার তালিকা সংশোধন স্থগিত রাজ্যে! জানাল সিইও দফতর, ২৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল কাজ

ভোটার তালিকার 'স্পেশাল সামারি রিভিশন, ২০২৭'-এর নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হল। আগামী ২৩ নভেম্বর, ২০২৬ থেকে এই কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কিছু কারণে তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

Nov 21, 2026 - 11:56
ভোটার তালিকা সংশোধন স্থগিত রাজ্যে! জানাল সিইও দফতর, ২৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল কাজ

পশ্চিমবঙ্গে ফটো ইলেক্টোরাল রোল বা ভোটার তালিকার 'স্পেশাল সামারি রিভিশন, ২০২৭'-এর নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হল। আগামী ২৩ নভেম্বর, ২০২৬ থেকে এই কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কিছু কারণে তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ফটো ইলেক্টোরাল রোলের স্পেশাল সামারি রিভিশনের যে আসন্ন কর্মসূচি আগামী ২৩ নভেম্বর, ২০২৬ থেকে শুরু হওয়ার কথা ছিল, অনিবার্য কিছু পরিস্থিতির কারণে তা এতদ্বারা স্থগিত করা হল।" সংশোধিত নতুন সূচি পরবর্তীকালে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও স্পষ্ট করে দিয়েছে সিইও দফতর।

আগামী ১ জানুয়ারি, ২০২৭-কে যোগ্যতার তারিখ হিসেবে ধরে রাজ্যে ভোটার তালিকার 'স্পেশ্যাল সামারি রিভিশন' (Special Summary Revision) প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই বিষয়ে আলোচনার জন্য আগামী ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের জানিয়েছিল, আগামী ২৩ নভেম্বর, ২০২৬ তারিখে সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। কিন্তু কিছু কারণবশত সেই কাজ পিছিয়ে দেওয়া হল।

ইতিমধ্যে পুরসভার ভোট নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী ১০ নভেম্বরের পর রাজ্যে পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও সেই নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। যদিও এই আবহে খসড়া ভোটার তালিকা ও বুথ তালিকা নিয়ে সর্বদলীয় বৈঠক সেরে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও, আইনি বা বিচারাধীন প্রক্রিয়ার জন্য পুরভোট আটকে রাখা যাবে না। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0