'এটা ফ্যাশন হয়ে গেছে', শহরের ফুটপাত দখল নিয়ে চাঁচাছোলা আক্রমণ মন্ত্রী দিলীপের

রাস্তায় অনিয়ন্ত্রিত যান চলাচলের মাঝে সাধারণ মানুষের নিরাপত্তার কথা তুলে ধরে মন্ত্রী প্রশ্ন তোলেন, "কলকাতায় গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ মানুষের নিরাপদ হাঁটার জায়গা নেই। তার উপর ফুটপাত দখল করে কেউ ফল বিক্রি করবেন, কেউ পানের দোকান দেবেন, আবার কেউ দুধ গরম করবেন - তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে হাঁটবে?"

Aug 26, 2026 - 16:57
0 0
'এটা ফ্যাশন হয়ে গেছে', শহরের ফুটপাত দখল নিয়ে চাঁচাছোলা আক্রমণ মন্ত্রী দিলীপের

কলকাতার সৌন্দর্য বৃদ্ধি এবং রাজ্যে নতুন শিল্পের বিনিয়োগ আকর্ষণ করতে শহরের ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করার হয়ে সওয়াল করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পথচারীদের অবাধ যাতায়াত সুনিশ্চিত করতে এবং রাজপথের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ফুটপাত খালি করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি।

সম্প্রতি পার্কস্ট্রিট এলাকায় ফুটপাতে (Park Street Case) বসবাসকারী এক মহিলাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়তেই গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে ফুটপাত দখল করাটা এক ধরনের ফ্যাশনে হয়ে গেছে। যাঁরা সেখানে বসবাস করেন, তাঁদের আসল সুবিধার চেয়ে রাজনৈতিক দলগুলির কায়েমি স্বার্থ ও লাভই এখানে প্রধান ভূমিকা নেয়। আর সেই কারণেই ফুটপাতে বেআইনি বসবাস বা দখলদারি চিরতরে বন্ধ করা সম্ভব হয় না।"

রাস্তায় অনিয়ন্ত্রিত যান চলাচলের মাঝে সাধারণ মানুষের নিরাপত্তার কথা তুলে ধরে মন্ত্রী প্রশ্ন তোলেন, "কলকাতায় গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ মানুষের নিরাপদ হাঁটার জায়গা নেই। তার উপর ফুটপাত দখল করে কেউ ফল বিক্রি করবেন, কেউ পানের দোকান দেবেন, আবার কেউ দুধ গরম করবেন - তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে হাঁটবে?"

এদিকে মঙ্গলবারই পার্কস্ট্রিটের সেই ফুটপাতবাসী মহিলার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে আশ্বাস দেন থাকার ব্যবস্থা করে দেওয়ার। সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, "সবাই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে রাজি আছেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা, সকলেই জানেন যে এভাবে ফুটপাতে দখল করে নেওয়া যায় না। তাই নিজেরা এগিয়ে এসে জায়গা পরিষ্কার করছেন।"

প্রসঙ্গত পার্কস্ট্রিটের ওই ঘটনায় সমালোচনার মুখে পড়েন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যদিও মুখ্যমন্ত্রী জানান, ওই পরিবার কারও বিরুদ্ধে কোনও অভিযোগই জানাননি। তাঁর কটাক্ষ, তৃণমূল এবং বামপন্থীরা বিগত ৫০ বছর ধরে এদের খোঁজ নেয়নি। তাই এখন মানুষ শুধু বিজেপিকেই ভরসা করছে, আস্থা রাখছে।

বিতর্ক বাড়তেই সোমবার এক ভিডিও বার্তা প্রকাশ করে নিজের অবস্থানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি দাবি করেন, ব্যস্ত ও সংকীর্ণ ফুটপাতে উন্মুক্ত অবস্থায় আগুন জ্বালিয়ে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেই সুরক্ষার খাতিরেই তিনি খাবার তৈরি বন্ধ করতে বলেছিলেন। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User