‘নিষ্কর্মা’ লিখে পোস্টার পড়ল প্রসূনের ছবি দিয়ে, নতুন বিড়ম্বনায় হাওড়ার সাংসদ
‘সবথেকে নিষ্ক্রিয় এবং নিষ্কর্মা সাংসদ’ লিখে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার পড়ল হাওড়া ও কলকাতায়। সমাজবাদী পার্টির নামে পোস্টার ঘিরে ফের বিতর্কে হাওড়ার সাংসদ।
বিড়ম্বনা যেন পিছু ছাড়ছে না হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের!
গত ১৩ নভেম্বর তাঁর মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। পরের দিন ১৪ নভেম্বরই বিবৃতি জারি করে সেই জল্পনায় জল ঢালতে হয়েছিল তৃণমূল থেকে এনসিপিআই বনে যাওয়া সাংসদকে। বুধবার গঙ্গার দু’ধারে প্রসূনের বিদ্রুপাত্মক ছবি দিয়ে পোস্টার পড়ল।
সেই পোস্টারে প্রসূনকে ‘সবথেকে নিষ্ক্রিয় এবং নিষ্কর্মা সাংসদ’ বলে কটাক্ষ করা হয়েছে। সমাজবাদী পার্টির নামে এই পোস্টারগুলি ঝোলানো হয়েছে। হাওড় শহরে যেমন এ হেন পোস্টার পড়েছে তেমন গঙ্গার উল্টো দিকে কলকাতা প্রেস ক্লাব চত্বরেও পোস্টার ঝুলতে দেখা যায় বুধবার সকাল থেকে।
শুক্রবার কলকাতায় প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপিআই সাংসদ প্রসূন। পাশে ছিলেন কালীঘাট তৃণমূলের নেতা কুণাল ঘোষ। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে প্রসূন বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে স্নেহ করেন। যা জল্পনায় অক্সিজেন দেন প্রসূনই। পরের দিন আবার বিবৃতি প্রসূন বলেন, কুণালের সঙ্গে যেটুকু কথা হয়েছিল, তা সম্পূর্ণ সৌজন্যমূলক এবং কেবল। কিন্তু সংবাদমাধ্যমের একাংশ এটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। প্রসূন স্পষ্ট করে দেন যে, কুণালের সঙ্গে তাঁর কোনও ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। এই বিষয়ে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া সমস্ত জল্পনা ভিত্তিহীন। সেই পর্ব মেটার চার দিনের মাথাতে ফের বিড়ম্বনায় প্রসূন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0