মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে কোনওমতে বাঁচলেন চারজন, একজনের দেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১
পুলিশ সূত্রে খবর, হাওড়ার ডোমজুড় থেকে ছয় যুবক বৃহস্পতিবার মন্দারমণিতে বেড়াতে আসেন। সমুদ্র তীরবর্তী একটি হোটেলে তাঁরা উঠেছিলেন। এদিন বিকেলে ওই ছ'জন একসঙ্গে সমুদ্রে স্নান করতে নামেন। প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও আচমকাই বিপত্তি ঘটে। সমুদ্রের জলের টানে ছয় বন্ধু তলিয়ে যেতে শুরু করেন।
পুজোর আবহ কাটতে না কাটতেই মন্দারমণির সমুদ্রে দুর্ঘটনা (Mandarmani sea accident)। সমুদ্রস্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন হাওড়ার ডোমজুড়ের ছয় যুবক (Howrah youth death Mandarmani sea)। স্থানীয়দের তৎপরতা এবং নুলিয়াদের চেষ্টায় চারজনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয়ে যান দুজন (Mandarmani Drowning Case)। তাঁরা সম্পর্কে শালা-ভগ্নিপতি। পরে একজনের দেহ উদ্ধার হয়। আরেকজনের খোঁজে জোরদার তল্লাশি মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
পুলিশ সূত্রে খবর, হাওড়ার ডোমজুড় থেকে ছয় যুবক বৃহস্পতিবার মন্দারমণিতে বেড়াতে আসেন। সমুদ্র তীরবর্তী একটি হোটেলে তাঁরা উঠেছিলেন। এদিন বিকেলে ওই ছ'জন একসঙ্গে সমুদ্রে স্নান করতে নামেন। প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও আচমকাই বিপত্তি ঘটে। সমুদ্রের জলের টানে ছয় বন্ধু তলিয়ে যেতে শুরু করেন। তাঁদের বিপদের মুখে পড়তে দেখে সৈকতে থাকা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন কর্মরত নুলিয়ারা। তাঁদের তৎপরতায় ছয় বন্ধুর মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন স্রোতের টানে ভেসে যেতে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। নিখোঁজ দুই পর্যটকের খোঁজে স্পিডবোট নিয়ে তল্লাশি শুরু করেন স্থানীয় মানুষজন। নিখোঁজ দুই পর্যটকের নাম শেখ শাহালিড আলম ও সাহিল খান। তাঁরা সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক বলে সূত্রের খবর। দীর্ঘ তল্লাশির পর গভীর রাতে একজনের দেহ উদ্ধার করা হয়। অন্যজনের খোঁজ পেতে এখনও তল্লাশি চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সংশ্লিষ্ট পরিবারের আত্মীয়রা।
পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত মন্দারমণি। যে কোনও ছুটির দিন ও উৎসবের মরশুমে এখানে পর্যটকদের ভিড় বাড়ে। কিন্তু সমুদ্রে স্নান করতে নেমে এমন দুর্ঘটনা ফের পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। সমুদ্রের ঢেউ ও জলের টান সম্পর্কে অসতর্কতা যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, এদিনের ঘটনা ফের সেই আশঙ্কাই সামনে আনল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0