মার্কিন নিলামে ইতিহাস! কত কোটিতে বিক্রি হল মারাদোনার 'হ্যান্ড অফ গড' বল?

দিয়েগো মারাদোনার বিখ্যাত 'হ্যান্ড অফ গড' গোলের ফুটবলটি নিলামে উঠল। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নিলামে বলটি বিক্রি হল রেকর্ড ৩১.৬ কোটি টাকায়! জানুন এই বলের ইতিহাস।

Aug 26, 2026 - 16:07
0 0
মার্কিন নিলামে ইতিহাস! কত কোটিতে বিক্রি হল মারাদোনার 'হ্যান্ড অফ গড' বল?

১৯৮৬ সালের বিশ্বকাপ। আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে রচিত হয়েছিল ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ও স্মরণীয় মুহূর্ত। আর সেই মুহূর্তের প্রধান সাক্ষী, সেই বিখ্যাত ফুটবলটি এবার নিলামে বিক্রি হল বিপুল অঙ্কে (Maradona Ball Auction)। মার্কিন যুক্তরাষ্ট্রের 'হেরিটেজ অকশনসে' এর দাম উঠেছে প্রায় ৩১.৬ কোটি টাকা (৩.৩ মিলিয়ন ডলার)।

'হ্যান্ড অফ গড'-এর ইতিহাস

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটে সেই চর্চিত ও বিতর্কিত ঘটনা। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে টপকে বল জালে জড়ান দিয়েগো মারাদোনা (Diego Maradona)। যদিও মাথা নয়, 'অবৈধভাবে' হাত দিয়ে (Hand of God Ball)।

ইংরেজ ফুটবলারদের প্রবল প্রতিবাদ সত্ত্বেও তিউনিশিয়ার রেফারি আলি বিন নাসের গোলের বাঁশি বাজান (Hand of God)। আর মারাদোনা? ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সেই গোলের প্রসঙ্গ উঠতেই বলে দেন, 'খানিকটা মারাদোনার মাথা আর খানিকটা ঈশ্বরের হাত দিয়ে এই গোল হয়েছে।'

বিতর্কিত হলেও, গোলটি ফুটবল রূপকথার অবিচ্ছেদ্য অংশ (Football News)। ইংরেজ ফুটবল মহল এর কথা ভুলতে পারেনি। ক্ষোভের আগুন এখনও ধিকিধিকি জ্বলে। খোদ মারাদোনা বহু বছর পর স্বীকার করে নেন, গোলটি তিনি হাত দিয়েই করেছিলেন।

একই বলে 'গোল অফ দ্য সেঞ্চুরি'

সে দিনের খেলায় বিতর্কিত প্রথম গোলের মাত্র চার মিনিট পরেই ফের জাদু দেখান আর্জেন্তিনীয় তারকা। পাঁচ জন ইংরেজ ফুটবলারকে অবলীলায় কাটিয়ে এক অবিশ্বাস্য গোল করেন তিনি। যা পরবর্তীকালে 'গোল অফ দ্য সেঞ্চুরি'র (Goal of the Century) স্বীকৃতি পায়।

মজার বিষয় হল, গোটা ম্যাচে একটিমাত্র অ্যাডিডাস আজতেকা বলই ব্যবহৃত হয়েছিল। অর্থাৎ, ইতিহাসের জোড়া গোলের নীরব সাক্ষী ওই একটিই বল (FIFA World Cup 1986)!

রেফারির সংগ্রহ থেকে নিলামের মঞ্চে

ম্যাচ শেষে বলটি নিজের কাছেই সযত্নে রেখে দেন রেফারি আলি বিন নাসের। তিন দশকের বেশি সময় ধরে বলটি তাঁর জিম্মায় ছিল। ২০২২ সালে সেটি প্রায় ২২ কোটি টাকায় (২.৩৭ মিলিয়ন ডলার) বিক্রি করেন। বর্তমান মালিক ২০২৩ সালেও বল নিলামে তুলেছিলেন। কিন্তু কাঙ্ক্ষিত দাম না মেলায় সে বার বিক্রি হয়নি (Sports Memorabilia)।

এবার হেরিটেজ অকশনসে নিলামের আগে বিশেষজ্ঞরা ভেবেছিলেন, দাম হয়তো ১০ মিলিয়ন ডলার ছুঁতে পারে। শেষ পর্যন্ত তা বিক্রি হল ৩.৩ মিলিয়ন ডলারে বা ৩১.৬ কোটি টাকায়। প্রত্যাশিত দামের চেয়ে বেশ কিছুটা কম হলেও, একটি পুরনো ফুটবলের জন্য এই অঙ্ক নেহাত কম নয়।

সত্যতা যাচাই ও তাৎপর্য

২০২৩ সালে রেফারি আলি বিন নাসের লিখিতভাবে নিশ্চিত করেন, ওই ম্যাচে শুধুমাত্র একটি বলই ব্যবহার করা হয়েছিল। স্বাধীন বিশেষজ্ঞরা পরে সেই দাবির সত্যতা প্রমাণ করেছেন। হেরিটেজ অকশনসের বিশেষজ্ঞ মাইক প্রভেনজেল এই বল সম্পর্কে মূল্যায়ন, 'এটি আক্ষরিক অর্থেই অদ্বিতীয়। বলা যেতে পারে, ফুটবল বিশ্বে এর চেয়ে তাৎপর্যপূর্ণ জিনিস আর নেই।'

প্রসঙ্গত, এই একই ম্যাচে পরা মারাদোনার জার্সিটিও ২০২২ সালে নিলামে প্রায় ৬৭ কোটি টাকায় (৭.১ মিলিয়ন পাউন্ড) বিক্রি হয়েছিল। এবার বলও পেল নতুন মালিক!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User