শতাব্দীর ইতিহাস ও লোককথার গল্প, ২৪ অগস্ট থেকে জি বাংলায় শুরু ‘সতীপীঠ কালীঘাট’
কালীঘাট শুধু একটি মন্দির নয়, বাংলার সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই নাম। সময়ের সঙ্গে কীভাবে জলাভূমির মধ্যে থাকা একটি সাধারণ উপাসনাস্থল পরিণত হল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে, সেই বিবর্তনের কাহিনিই তুলে ধরবে ‘সতীপীঠ কালীঘাট’।
কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানের ইতিহাস এবার উঠে আসবে ছোটপর্দায়। জি বাংলার নতুন ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’-এর হাত ধরে দর্শক ফিরে যাবেন কালীঘাটের সুপ্রাচীন ইতিহাসের পাতায়। ইতিহাস, পুরাণ, লোককথা এবং মানুষের বিশ্বাসকে একসূত্রে গেঁথে তৈরি এই ধারাবাহিক ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।
কালীঘাট শুধু একটি মন্দির নয়, বাংলার সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই নাম। সময়ের সঙ্গে কীভাবে জলাভূমির মধ্যে থাকা একটি সাধারণ উপাসনাস্থল পরিণত হল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে, সেই বিবর্তনের কাহিনিই তুলে ধরবে ‘সতীপীঠ কালীঘাট’।
ধারাবাহিকে থাকবে কালীঘাট মন্দিরকে ঘিরে প্রচলিত নানা কাহিনি, বিশ্বাস এবং লোকগাথা। পাশাপাশি ইতিহাসের পাতায় থাকা পরিচিত ঘটনার সঙ্গে উঠে আসবে এমন কিছু অজানা অধ্যায়ও, যা এই পীঠস্থানের গড়ে ওঠার নেপথ্যের গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবে। ভক্তি, বিশ্বাস, নিয়তি এবং একাধিক অসাধারণ মানুষের জীবনের নানা ঘটনা কীভাবে কালীঘাটের ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেল, সেই গল্পই ধারাবাহিকের অন্যতম মূল আকর্ষণ।
শুধু ধর্মীয় আখ্যান হিসেবে নয়, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের প্রেক্ষাপটেও কালীঘাটকে দেখার চেষ্টা করবে এই নতুন ধারাবাহিক। কয়েক শতাব্দী পেরিয়ে আজকের কালীঘাটে পৌঁছনোর দীর্ঘ পথের নানা বাঁক উঠে আসবে গল্পের পরতে পরতে।
২৪ অগস্ট থেকে শুরু হচ্ছে ‘সতীপীঠ কালীঘাট’। সোম থেকে শুক্র, প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে শুধুমাত্র জি বাংলার পর্দায় দেখা যাবে এই নতুন ধারাবাহিক। কালীঘাট মন্দিরের জানা-অজানা ইতিহাস, পুরাণ এবং লোকবিশ্বাসের মেলবন্ধনে তৈরি এই আখ্যান দর্শকদের সামনে তুলে ধরবে এক ঐতিহাসিক পীঠস্থানের অন্যরকম কাহিনি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)