শাহকে নিয়ে মন্তব্যে রাহুলের বিরুদ্ধে যোগী রাজ্যের আদালতে দায়ের মানহানির মামলা খারিজ

২০১৮ সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন সুলতানপুরের বিজেপি নেতা বিজয় মিশ্র। সেই মামলায় ২০২৩ সালে আদালতে হাজির হয়ে রাহুল গান্ধী জামিন পান।

Oct 27, 2026 - 11:42
শাহকে নিয়ে মন্তব্যে রাহুলের বিরুদ্ধে যোগী রাজ্যের আদালতে দায়ের মানহানির মামলা খারিজ

নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহকে (Amit Shah) নিয়ে নানা সময়ে করা মন্তব্যে দায়ের হওয়া ৪৬টি মামলার একটিতে রেহাই পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi )। সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরের এমপি-এম এল এ আদালতের বিচারক লোকসভার বিরোধী দলনেতাকে মানহানির মামলা থেকে রেহাই দিয়েছেন।

২০১৮ সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন সুলতানপুরের বিজেপি নেতা বিজয় মিশ্র। সেই মামলায় ২০২৩ সালে আদালতে হাজির হয়ে রাহুল গান্ধী জামিন পান। 

মামলায় মূল অভিযোগ ছিল, রাহুল গান্ধী বিজেপির তৎকালীন জাতীয় সভাপতি অমিত শাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। একটি খুনের মামলায় তিনি শাহের নাম জড়িয়েছেন বলে অভিযোগ করা হয়। রাহুল নিজেও তখন ছিলেন কংগ্রেস সভাপতি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেন নরেন্দ্র মোদী ও অমিতসহ তাঁকে আদালতে আটকে রাখতে একের পর এক মামলা করেছেন। তিনি জানান তাঁর বিরুদ্ধে এখন ৪৬টি মানহানির মামলা বিচারাধীন।

ইতিমধ্যে তিনি গুজরাতের সুরাতের একটি আদালত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধীকে দু বছর কারাবাসের দণ্ড দিয়েছিল। এর ফলে তাঁর লোকসভার সদস্যপদ সাময়িক চলে যায়। পরে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের নির্দেশকে অযৌক্তিক আখ্যা দিয়ে রাহুল গান্ধীকে মামলা থেকে মুক্তি দিলে তিনি লোকসভার সদস্য পথ ফিরে পান। ‌

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0