'সরকারের প্রতি ভরসা আছে', অবশেষে আত্মসমর্পণ দুই মাওবাদী নেতার, কী বললেন সিপি অজয় নন্দা
২০২৬ সালের জানুয়ারি মাসের পর থেকেই তারা ওই এলাকা থেকে গা ঢাকা দেয় এবং অবশেষে পুলিশের লাগাতার চাপে মূলস্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আত্মসমর্পণ করে। মাওবাদী নেটওয়ার্কের কোমর ভাঙতে পুলিশের এই বড় সাফল্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নিরাপত্তা বাহিনী।
মাওবাদী (Maoist Leader) দমনে রাজ্য পুলিশে আরও সাফল্য। ঝাড়খণ্ড থেকে এসে ঝাড়গ্রাম এলাকায় সক্রিয়ভাবে কাজ করা এবং পরবর্তীতে পলাতক মাওবাদী নেতা মঙ্গল ও মালতি অবশেষে আত্মসমর্পণ করলেন। এই দুই মাওবাদী নেতার মাথার দাম যথাক্রমে ৫ লক্ষ টাকা এবং ২ লক্ষ টাকা ঘোষণা করেছিল প্রশাসন। শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এক সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন।
পুলিশ কমিশনার জানান, মাওবাদী গোষ্ঠীর এই দুই সক্রিয় সদস্য মঙ্গল ও মালতি দীর্ঘদিন ধরে জঙ্গলমহল ও পার্শ্ববর্তী এলাকায় নাশকতা ও নানা অপরাধমূলক কার্যকলাপে যুক্ত ছিল। ২০২৬ সালের জানুয়ারি মাসের পর থেকেই তারা ওই এলাকা থেকে গা ঢাকা দেয় এবং অবশেষে পুলিশের লাগাতার চাপে মূলস্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আত্মসমর্পণ করে। মাওবাদী নেটওয়ার্কের কোমর ভাঙতে পুলিশের এই বড় সাফল্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নিরাপত্তা বাহিনী।
আত্মসমর্পণ করার পর মাওবাদী নেতারা বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকার তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। তাঁরা রাজ্য সরকারের প্রতি ভরসা রেখেই মূল স্রোতে ফিরতে চান এবং সেই কারণেই আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর পাশাপাশি, আসন্ন দুর্গা প্রতিমা বিসর্জন পর্বকে ঘিরেও রাজ্য প্রশাসনের কঠোর তৎপরতা ও প্রস্তুতির কথা স্পষ্ট করে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। তিনি জানান, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বা প্যান্ডেল চত্বরে যদি কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনগত ত্রুটি ঘটে এবং সেই মর্মে নির্দিষ্ট ধারায় লিখিত অভিযোগ দায়ের হয়, তবে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন যে, দুর্গাপুজোর বিসর্জন মূলত বিভিন্ন পুজো কমিটি ও আয়োজকরাই নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করে থাকেন, এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ছাড়া সরাসরি প্রশাসনিক কোনও প্রত্যক্ষ ভূমিকা থাকে না। তা সত্ত্বেও বিসর্জনের দিনগুলিতে যে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0