৩-৬ জুলাই বন্ধ থাকছে না চিংড়িঘাটা ফ্লাইওভার! এই ক'দিন স্বাভাবিকই থাকবে যান চলাচল, জানাল পুলিশ

চিংড়িঘাটা মেট্রোর কাজের জন্য আগামী ৩ থেকে ৬ জুলাই ফ্লাইওভার বন্ধ রাখার ঘোষণা করেছিল কলকাতা পুলিশ। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করা হয়েছে।

Jul 02, 2026 - 16:39
0 0
৩-৬ জুলাই বন্ধ থাকছে না চিংড়িঘাটা ফ্লাইওভার! এই ক'দিন স্বাভাবিকই থাকবে যান চলাচল, জানাল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজের জন্য আগামী ৩ থেকে ৬ জুলাই ফ্লাইওভার বন্ধ রাখার ঘোষণা করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করা হয়েছে। প্রশাসনিক কিছু কারণের জন্য এই চার দিন চিংড়িঘাটা ফ্লাইওভার (Chingrighata Flyover) বন্ধ থাকছে না। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

তৃণমূল (TMC) সরকারের আমলে প্রায় দেড় বছর অনুমতি না মেলায় চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) প্রকল্পের কাজ আটকে ছিল। কিন্তু সরকার বদলাতেই জট কাটিয়ে কাজ শুরু হয়। দু'দফায় মেট্রো লাইন জোড়ার অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে। যার জন্য সময় লেগেছে ১২০ ঘণ্টারও কম। চিংড়িঘাটা মোড়ে দু’দফায় কাজ শেষ করার পরিকল্পনা সফলভাবেই পূরণ হয়েছে।

কয়েক দফায় ফ্লাইওভার বন্ধ করে মেট্রোর কাজ করা হচ্ছে। সেইমতোই গতমাসেই কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল, প্রথম দফায় ২৬ জুন, ২০২৬ রাত ৮টা থেকে শুরু করে ২৯ জুন, ২০২৬ সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় ৩ জুলাই, ২০২৬ (শুক্রবার) রাত ৮টা থেকে ৬ জুলাই, ২০২৬ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে।

ইতিমধ্যেই জুনের সময়ের কাজ শেষ হয়েছে। তবে জুলাইতে যে ৪ দিন বন্ধ থাকার কথা ছিল, তা আপাতত থাকছে না। ফলে এই খবরের ব্যস্ত সময় স্বস্তি ফিরেছে নিত্যযাত্রীদের।

তবে চিংড়িঘাটা ক্রসিংয়ের পূর্বদিকে কয়েকটি পিলারের মধ্যে কংক্রিট ডেক বসানোর সময় যানবাহন ঘোরানোর জন্য তৈরি করা হবে নতুন একটি ৬০ মিটার রাস্তা। সল্টলেক বাইপাসের ধারের খালের পাশ দিয়ে এটি তৈরি করার সম্ভাবনা বেশি। কলকাতা পুলিশ ও আরভিএনএল ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করতে পরিদর্শন করে ফেলেছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User