‘ওহ লাভলি’ আর কেন বলছেন না মদন? কল্যাণকে খোঁচা দিয়ে উত্তর দিলেন বিধায়ক নিজেই
এদিকে তৃণমূলের প্রতীক মামলায় নতুন মোড় এসেছে সম্প্রতি। তৃণমূলের নাম এবং প্রতীক কোন পক্ষের হাতে থাকবে সেই সংক্রান্ত মামলায় কমিশনে নথি জমা দিয়েছে কালীঘাট শিবির। নথি জমা দিয়ে কমিশনের দফতরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছেন, তাঁদের পক্ষে হলফনামা জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়ক।
একটা সময় রাজ্য রাজনীতিতে ছেয়ে গেছিল ‘ওহ লাভলি’ শব্দবন্ধ। সৌজন্যে বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। রাজনৈতিক ভাষণ হোক কিংবা সংবাদমাধ্যমের সামনে বিরোধী দলের নেতাদের টিপ্পনী, মদনের মুখে ‘ওহ লাভলি’ আলাদা জায়গা করে নিত। কিন্তু বিগত কয়েক মাস ধরে এই বিশেষণ আর বিশেষভাবে ব্যবহার করছেন না কামারহাটির বিধায়ক। কেন, সে নিয়ে ব্যাখ্যা দিলেন নিজেই। সংবাদমাধ্যমে মদন বলেছেন, কদিনের মধ্যে প্রতীকটা পাই, তখন একদম সারা বাংলা জুড়ে শুধু শুনবেন, ‘ওহ লাভলি’!
রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস শিবির এখন দুই ভাগে বিভক্ত। মদন কালীঘাট শিবির ছেড়ে চলে গেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে। এই আবহেই চলছে তৃণমূলের ঘাসফুল প্রতীক নিয়ে মামলা। কোনও পক্ষই এখন পর্যন্ত এই প্রতীক পায়নি। মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত ঋতব্রত শিবির খাম এবং মমতা শিবির ফুটবল প্লেয়ার প্রতীক নিয়ে কাজ চালাচ্ছে। মদনের ‘ওহ লাভলি’ না বলার সঙ্গে এই প্রতীকেরই সংযোগ।
প্রসঙ্গত, এই ‘ওহ লাভলি’কে নিয়েই একসময়ে নেতা থেকে অভিনেতা হয়েছিলেন মদন। ঠিক এই নামেই একটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল। তাতে খরাজ মুখোপাধ্যায় থেকে শুরু করে লাবণী সরকারের সঙ্গে অভিনয় করেছিলেন বর্ষীয়ান এই বিধায়ক।
এদিকে তৃণমূলের প্রতীক মামলায় নতুন মোড় এসেছে সম্প্রতি। তৃণমূলের নাম এবং প্রতীক কোন পক্ষের হাতে থাকবে সেই সংক্রান্ত মামলায় কমিশনে নথি জমা দিয়েছে কালীঘাট শিবির। নথি জমা দিয়ে কমিশনের দফতরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছেন, তাঁদের পক্ষে হলফনামা জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়ক। তাছাড়া লোকসভা ও রাজ্যসভার ১৭ জন সাংসদ, মেঘালয়ের পাঁচ জন এবং অসমের একজন মমতার পক্ষে হলফনামা দিয়েছেন বলে দাবি শ্রীরামপুরের সাংসদের।
যদিও কল্যাণের কথার কোনও গুরুত্ব দিতে রাজি নন মদন। তাঁর সাফ বক্তব্য, ‘‘ওঁর প্রশ্নের উত্তর আমার দেওয়ার মতো বলে মনে হয় না। কল্যাণ সেই লেভেলে এখনও পৌঁছয়নি যে তাঁর প্রশ্নের উত্তর মদন মিত্র দিতে পারে।’’
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0