‘জরুরি মেসেজ এল! খুব সিরিয়াস’, চার্টার্ড বিমান ছেড়ে এয়ার ইন্ডিয়ার উড়ানেই দিল্লি গেলেন মমতা
কালীঘাটের বাড়ি থেকে হাতে চোঙা নিয়ে বলে দিলেন, “আজকে হঠাৎই ৩টের সময় মেসেজ আসে। খুব জরুরি। তাই আমায় দিল্লি যেতে হচ্ছে।”
পূর্ব নির্ধারিত ছিল না। কিন্তু বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (NDA) নেতাদের বার্তা পেয়ে শনিবার বিকালে তড়িঘড়ি দিল্লির উদ্দেশে রওনা দিলেন কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাটের বাড়ি থেকে হাতে চোঙা নিয়ে বলে দিলেন, “আজকে হঠাৎই ৩টের সময় মেসেজ আসে। খুব জরুরি। তাই আমায় দিল্লি যেতে হচ্ছে।”
মমতা এ-ও জানান, ‘ইন্ডিয়া’র নেতারা তাঁর জন্য চার্টার্ড বিমানেরও বন্দোবস্ত করতে চেয়েছিলেন। কিন্তু তিনি না করেছেন। মমতা বলেন, “আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটেই দিল্লি যাচ্ছি।” দিল্লিতে ইতিমধ্যেই রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে। ‘ইন্ডিয়া’য় ভাঙন ধরিয়ে শরদ পাওয়ারের এনসিপি বিজেপি তথা এনডিএ-এর পাশে থাকার কথা ঘোষণা করেছে। ডিএনএগতভাবে বিজেপি-বিরোধী হিসাবে পরিচিত তামিলনাড়ুর প্রাক্তন শাসকদল ডিএমকে-ও ডিলিমিটেশন বিলে সমর্থনের কথা ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটেই শনিবার দিল্লি গেলেন মমতা। রবিবার বিরোধীদের বৈঠক রয়েছে। সোমবার শুরু লোকসভার বিশেষ অধিবেশন।
দিল্লি রওনা হওয়ার আগে মমতা ফের শনিবার রাজনৈতিক ‘প্রতিহিংসা’র অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, প্রশাসনের উপরতলা থেকে ফোন করে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলকে বলা হয়েছে দিল্লি গিয়ে সংসদ অধিবেশনে যাতে তিনিম যোগ না-দেন। মমতার অভিযোগ, প্রতিমা সে কথা না-মানায় তাঁর আপ্তসহায়ককে জয়নগর থানা গ্রেফতার করেছে।
শনিবার সকালে দ্য ওয়ালেই প্রথম লেখা হয়েছিল, তপসিয়ার নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিয়েছে পুলিশ। বিকালে মমতা জানান, যেহেতু তাঁর বাড়িতে ভিড় থাকে, তাই একটি অংশকে তিনি ওই ভবনে বসতে বলেছিলেন। সেখানেও বাধা দেওয়া হয়েছে। দিল্লি থেকে ফিরে তিনি এই বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0