শোভনদেব না ঋতব্রত? বিরোধী দলনেতা মামলার রায় আজই! দিল্লিতে দুই তৃণমূলের শুনানিও

শোভনদেব চট্টোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা পদ নিয়ে মামলায় আজ রায় দেবে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি দিল্লিতে নির্বাচন কমিশনে দুই তৃণমূল শিবিরের শুনানি।

Nov 27, 2026 - 11:08
শোভনদেব না ঋতব্রত? বিরোধী দলনেতা মামলার রায় আজই! দিল্লিতে দুই তৃণমূলের শুনানিও

শুক্রবার তৃণমূলের জন্য বড় দিন। একদিকে কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা মামলার রায় ঘোষণা করবে। অন্য দিকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে দুই তৃণমূলের শুনানি রয়েছে।

বিধানসভা ভোটে ৮০টি আসন জিতেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে (Shovandeb Chattopadhyay) বিরোধী দলনেতা করা হবে। ৯ মে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের তরফে। অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপই করেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে। দলবিরোধী কাজের জন্য ১ জুন বহিষ্কার করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে।

এর পর ৩ জুন বহিষ্কৃত সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা স্পিকারকে আর একটি চিঠি দেন। স্পিকার সেই চিঠির ভিত্তিতে পদক্ষেপ করেন এবং ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন শোভনদেব।

গত ২১ নভেম্বর এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন। শুক্রবার সেই মামলায় রায় দেবে হাইকোর্ট।

অন্যদিকে, শুক্রবারই তৃণমূলের দুই শিবিরকে শুনানিতে ডেকেছে কমিশন। বিকাল ৪টের সময় মুখোমুখি হয়ে যুক্তির জাল বুনবে দু'পক্ষ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0