প্রত্যর্পণ ও প্রত্যাবর্তন এক নয়, হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ঢাকাকে জবাব দিল্লির
সাংবাদিক বৈঠকে বাংলাদেশের নড়াইল-সহ বেশ কিছু জায়গায় হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ উত্থাপিত হয়। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন ভারত প্রত্যাশা করে বাংলাদেশ সরকার এই ধরনের হামলা বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি মেনে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি নিয়ে পুরনো কথাই ফের শোনাল ভারত। বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিষয়টি আইন ও বিচারিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হচ্ছে। এই ব্যাপারে ভারত সরকারের তরফে নতুন করে কিছু বলার নেই।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ঘোষণা করা মাত্র বাংলাদেশ সরকার নতুন করে তাঁকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে ফেরানোর দাবি উত্থাপন করেছে। সেই সঙ্গে শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার ঘোষণাকে উপেক্ষা করেছে। হাসিনা দাবি করেন দেশে ফেরার জন্য তাঁকে সরকারি বিমান পাঠানো হোক। বাংলাদেশ সরকারের দুই বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম ওই দাবি উড়িয়ে দিয়েছেন।
বুধবার দিল্লিতে বিদেশ মন্ত্রণালয়ের সাংবাদিক বৈঠকে একাধিক সাংবাদিক শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং বাংলাদেশ সরকারের সেই আরজি প্রত্যাখ্যানের বিষয়ে রণধীর জয়সওয়ালের প্রতিক্রিয়া যাওয়া হয়েছিল।
জবাবে বিদেশ মন্ত্রকের ওই মুখপাত্র বলেছেন, প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন বা অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত পলাতক অপরাধীকে বিচার বা সাজা ভোগের জন্য অন্য দেশ বা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আইনি প্রক্রিয়া এবং প্রত্যাবর্তন বা স্বেচ্ছায় দেশে ফেরার প্রস্তাব কিংবা আর্জি এক বিষয় নয়।
দেশে ফিরতে শেখ হাসিনার সরকারি বিমান পাঠানোর আর্জি এবং বাংলাদেশ সরকারের তা প্রত্যাখ্যানের বিষয়ে বিদেশ মন্ত্রকের ওই মুখপাত্র বলেন এটি সাবেক প্রধানমন্ত্রী ও তার দেশের সরকারের মধ্যকার বিষয়। এই বিষয়ে ভারতের কোনও বক্তব্য নেই।
সাংবাদিক বৈঠকে বাংলাদেশের নড়াইল-সহ বেশ কিছু জায়গায় হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ উত্থাপিত হয়। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন ভারত প্রত্যাশা করে বাংলাদেশ সরকার এই ধরনের হামলা বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0