জেন-জি মানেই বিকৃত মানসিকতা, এটা একটা ‘নর্দমা প্রজন্ম’: কঙ্গনা রানাউত

নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ও ভাইরাল রিলস প্রসঙ্গে জেন-জি প্রজন্মকে ‘নর্দমা প্রজন্ম’ বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত।

Jul 29, 2026 - 13:43
0 0
জেন-জি মানেই বিকৃত মানসিকতা, এটা একটা ‘নর্দমা প্রজন্ম’: কঙ্গনা রানাউত

নিজের বিস্ফোরক মন্তব্যের জেরে ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং এই সংক্রান্ত সোশ্যালের ভাইরাল রিলসকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করেছেন তিনি। জেন-জি (Gen-Z) অর্থাৎ আজকের তরুণ প্রজন্মকে সরাসরি তোপ দেগে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যম এক্স-এ করা একটি পোস্টে কঙ্গনা দাবি করেন, পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণে বড় হওয়া এই তরুণ প্রজন্মকে তিনি 'নর্দমা প্রজন্ম' বা 'জেনারেশন গটার' বলেই গণ্য করেন। তাঁর মতে, সমাজ বা দেশকে দেওয়ার মতো কোনো ইতিবাচক অবদান এই প্রজন্মের অনেকেরই নেই। এমনকি পড়াশোনাতেও এরা পারদর্শী নয় এবং এদের মানসিকতা এতটাই বিকৃত যে ভবিষ্যতে ভালো গৃহিণী হওয়ার যোগ্যতাও এদের নেই। ক্ষোভ উগরে দিয়ে কঙ্গনা আরও লেখেন, আজকের দিনে নেশা, মদ্যপান এবং একাধিক যৌন সম্পর্ককে স্বাধীনতার প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। এমনকি বাবা-মায়ের উপার্জনে জীবনযাপন করেও অনেকে নিজেদের ‘স্বাধীন নারী’ হিসেবে প্রমাণের চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ তোলেন।

এই প্রসঙ্গেই প্রকৃত স্বাধীন নারীর নিজস্ব সংজ্ঞাও স্পষ্ট করেছেন এই বিজেপি সাংসদ। কঙ্গনার মতে, যিনি সমাজের প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের কেরিয়ার নিজে তৈরি করেন, জীবনের সিদ্ধান্ত নিজে নেন এবং নিজের প্রতিটি পদক্ষেপর দায়িত্ব হাসিমুখে বহন করেন— তিনিই হলেন প্রকৃত স্বাধীন নারী। তিনি স্পষ্ট জানান, স্বাধীন জীবন কোনো উপহার নয়, তা কঠোর পরিশ্রম দিয়ে অর্জন করে নিতে হয়। আর দায়িত্ব না নিয়ে কেবল স্বাধীনতার দাবি তোলা একেবারেই কোনো স্বাধীনতা হতে পারে না।

এর আগেও জন্তর-মন্তরে সিজেপি (CJP)-র নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের বিভিন্ন ভিডিও ও ভাইরাল রিলস নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। সেই সময় তিনি লিখেছিলেন, জীবনে একসঙ্গে এত ‘কুৎসিত’ দৃশ্য তিনি কখনও দেখেননি। আন্দোলনকারীদের ভাষা ও পোশাক-আশাকের ভঙ্গি অত্যন্ত অশালীন ছিল উল্লেখ করে তিনি বলেন, নিজেদের ‘ককরোচ’ বলে পরিচয় দেওয়া ও সেই ধরনের নোংরা আচরণ দেখার পর তাঁর তীব্র 'ডিজিটাল ডিটক্স'-এর প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User