অভিজিৎ দিপকের জন্য ভূরি ভূরি বিয়ের প্রস্তাব আসছে রোজ! তবে কি এবছরই সাত পাকে বাঁধা পড়ছেন?
ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জন্য রোজই আসছে বিয়ের প্রস্তাব! তবে আপাতত বিয়ে নয়, পড়াশোনা ও আন্দোলন নিয়েই ব্যস্ত ২৬ বছরের এই তরুণ নেতা।
ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের সঙ্গে সংঘাত জারি রেখেছে ককরোচ জনতা পার্টি (CJP)। সেই রাজনৈতিক টানাপড়েনের মাঝেই সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের ব্যক্তিগত জীবন সামনে এল। বিয়ের একাধিক প্রস্তাব এলেও আপাতত সেসব থেকে দূরে রয়েছেন ২৬ বছরের এই নেতা।
অভিজিৎয়ের মা অনিতা দিপকে জানিয়েছেন, গত প্রায় দু’বছর ধরে ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসছে। কিন্তু পড়াশোনা শেষ না করা এবং নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ের কথা ভাবতে রাজি নন তিনি। অনিতার কথায়, বিয়ের প্রস্তাব এলেও অভিজিৎ স্পষ্ট জানিয়েছেন, আগে পড়াশোনা শেষ করবেন এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পরই জীবনের পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বর্তমানে টাইফয়েড থেকে সুস্থ হয়ে উঠছেন সিজেপি প্রতিষ্ঠাতা। অসুস্থতার মধ্যেও ছাত্র আন্দোলনের কর্মসূচি নিয়ে সক্রিয় রয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিজিৎ অভিযোগ করেন, সরকারের আশ্বাস সত্ত্বেও ছাত্রদের বিরুদ্ধে পুলিশি হয়রানি বন্ধ হয়নি। এই পরিস্থিতি চলতে থাকলে ফের বড় শান্তিপূর্ণ আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এর আগে ৩৬ দিনের অবস্থান আন্দোলন শেষ করেছিল সিজেপি। যন্তর মন্তরের সেই কর্মসূচি বন্ধ করার সময় সংগঠনের তরফে দাবি করা হয়েছিল, কেন্দ্র তাদের গুরুত্বপূর্ণ দাবিগুলি মেনে নিয়েছে। এর মধ্যে ছিল তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার এবং কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার আশ্বাস।
তবে সেই সমঝোতা দীর্ঘস্থায়ী হয়নি। সোমবার সংগঠনের তরফে গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মুক্তি, সমস্ত মামলা প্রত্যাহার এবং লিখিত আশ্বাসের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে ফের আন্দোলন ফের শুরুর হুঁশিয়ারি দেয় তারা।
মঙ্গলবার সিজেপি আরও এক ধাপ এগিয়ে দেশজুড়ে নতুন আন্দোলনের কথা জানায়। সংগঠনের অভিযোগ, এফআইআর প্রত্যাহারের বিষয়ে লিখিত প্রতিশ্রুতি না দেওয়ার জন্য কেন্দ্র সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।
সিজেপি-র মুখপাত্র সৌরভ দাসের দাবি, মঙ্গলবার আলোচনায় সরকারি প্রতিনিধিরা জানিয়েছিলেন যে বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। তবে সংগঠনের অভিযোগ, এর মাধ্যমে সরকার যুব সমাজকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসতে চাইছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণ দায়বদ্ধতা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন আন্দোলনের সিদ্ধান্ত থেকে তারা পিছিয়ে আসবে না।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)