দীপাবলির উপহার আইফোন ১৬! কর্মীদের চমকে দিল দিল্লির সংস্থা, ভাইরাল ভিডিও

দীপাবলিতে মিষ্টির বদলে কর্মীদের আইফোন ১৬ উপহার দিল দিল্লির একটি সংস্থা। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

Nov 04, 2026 - 18:26
দীপাবলির উপহার আইফোন ১৬! কর্মীদের চমকে দিল দিল্লির সংস্থা, ভাইরাল ভিডিও

দীপাবলিতে কর্মীদের জন্য মিষ্টির বাক্স কিংবা উপহারের হ্যাম্পার নয়, একেবারে আইফোন ১৬! উৎসবের মরসুমে কর্মীদের হাতে দামি স্মার্টফোন তুলে দিয়ে সমাজমাধ্যমে নজর কেড়েছে দিল্লির এক সংস্থা। কর্মীদের জন্য এই বিশেষ উপহারের আয়োজন করা হয়েছিল। সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অনেকেই সংস্থার এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ।

'আপনাকে কী দেওয়া হল?'

ভিডিওটি পোস্ট করে সংস্থার তরফে লেখা হয়েছে, 'নো কম্পিটিশন। আপনাকে কী দেওয়া হল?' সাধারণত দীপাবলিতে বিভিন্ন সংস্থার তরফে কর্মীদের মিষ্টি, উপহারের ঝুড়ি কিংবা দৈনন্দিন ব্যবহারের সামগ্রী দেওয়া হয়। সেখানে একেবারে আইফোন ১৬ উপহার দেওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। পোস্টটি ঘিরে শুরু হয়েছে আলোচনা। বহু নেটিজেনই সংস্থার এই উদার উদ্যোগের প্রশংসা করেছেন।

এআই বিতর্ক, চাকরির খোঁজ নেটিজেনদের

তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই কয়েক জনের মনে প্রশ্ন ওঠে, ঘটনাটি সত্যি কি না। কেউ কেউ আবার দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হতে পারে এই দৃশ্য। এমনই এক মন্তব্যের জবাবে মজার ছলে ওই সংস্থা জানায়, ভিডিওটি আরও একবার ভাল করে দেখতে। অর্থাৎ, পুরো ঘটনাটিই বাস্তব বলে দাবি তাদের।

কমেন্ট বক্সেও মজার ছলে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ সরাসরি সংস্থায় চাকরির সুযোগ রয়েছে কি না, তা জানতে চেয়েছেন। আবার এক জনের রসিকতা, দীপাবলির সময় এমন উপহারের ভিডিও দেখে হিংসে এড়াতে ইনস্টাগ্রামই বন্ধ রাখতে হবে! এক নেটিজেনের দাবি, মহিলা কর্মীরা আইফোন পেলেও পুরুষ কর্মীদের নাকি দেওয়া হয়েছে সোনার কয়েন। যদিও এই মন্তব্যের সত্যতা জানা যায়নি। আর এক জনের আক্ষেপ, তাঁর সংস্থা থেকে অন্তত এক বাক্স সোনপাপড়িও জোটেনি!

সব মিলিয়ে, দীপাবলির উপহার ঘিরে দিল্লির এই সংস্থার ভিডিও এখন নেটদুনিয়ায় চর্চার বিষয়। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0