T20 World Cup: ‘ভারত সেমিফাইনালে উঠবে না!’ বুক ঠুকে মন্তব্য মহম্মদ আমিরের, দিলেন যুক্তিও

আমিরের মতে, লড়াইয়ে হার্দিক-সূর্যরা বেশ পিছিয়ে। তাঁর এই অবাক-করা মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে।

Nov 03, 2026 - 18:31
T20 World Cup: ‘ভারত সেমিফাইনালে উঠবে না!’ বুক ঠুকে মন্তব্য মহম্মদ আমিরের, দিলেন যুক্তিও

আবারও বিতর্কের কেন্দ্রে মহম্মদ আমির (Mohammad Amir)। কিছুদিন আগেই ভারতের ওপেনার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) তাচ্ছিল্যের সুরে ‘স্লগার’বলে দেগে দেন প্রাক্তন পাকিস্তানি পেসার। এবার আরও কড়া ভবিষ্যদ্বাণী—চলতি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালেই নাকি উঠবে না এখনও পর্যন্ত টুর্নামেন্টের ‘অপরাজেয়’ টিম ভারত (India)।

সুপার এইটের দল ঘোষণা হওয়ার পর একটি অনুষ্ঠানে আমিরকে জিজ্ঞেস করা হয়েছিল, কারা সেমিফাইনালে উঠবে। ভারতের গ্রুপ থেকে তিনি বেছে নেন দক্ষিণ আফ্রিকা (South Africa) ও ওয়েস্ট ইন্ডিজকে (West Indies)। সূর্যকুমারদের নাম পর্যন্ত উচ্চারণই করেননি। যা শুনে শো-এর সঞ্চালকও তাজ্জব বনে যান!

কেন ভারতের বিরুদ্ধে বাজি?

বক্তব্যের আমিরের যুক্তি স্পষ্ট। তাঁর দাবি, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছাড়া টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ প্রায় প্রতিটি ম্যাচেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। তিনি বলেন, ‘পাকিস্তান ম্যাচ বাদ দিলে ভারতের ব্যাটিং ব্যর্থ। দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তাতে ওরা যে কাউকে হারাতে পারে।’

প্রতিযোগিতায় সুপার এইটে ভারতের গ্রুপে এবারের ‘জায়ান্ট কিলার’ জিম্বাবোয়েও (Zimbabwe) রয়েছে। কিন্তু সেমিফাইনালে উঠবে মাত্র দু’টি দল। আমিরের মতে, সেই লড়াইয়ে হার্দিক-সূর্যরা বেশ পিছিয়ে। তাঁর এই অবাক-করা মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে।

‘স্লগার’-বিতর্ক

অভিষেক শর্মাকে নিয়ে আমিরের আগের বক্তব্যও সমাননভাবে আলোচনায় ছিল। একটি শো-তে তিনি বলেন, ‘সত্যি বলতে ও স্রেফ স্লগার। প্রতিটা বল মারতে চায়। একদিন চললে ঠিক আছে, না হলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি।’ আমিরের বিশ্লেষণ—অভিষেকের অফ-সাইড দুর্বল। নির্দিষ্ট লাইন-লেংথে বল করলে সমস্যায় পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে এই দুর্বলতা আজ না হোক কাল ধরা পড়বেই। তিনি উদাহরণ টানেন সাইম আয়ুবের (Saim Ayub)। বলেন, ‘শুরুতে কেউ দুর্বলতা জানত না। এখন অফ-স্টাম্প লাইনে বল করলে ও সমস্যায় পড়ে।’প্রাক্তন পাক পেসারের বক্তব্য, বড় মঞ্চে প্রতিটি দুর্বলতা পরীক্ষা করা হয়। ‘প্রেশার ক্রিকেটে সব বল স্লগ করা যায় না!’ জোর গলায় মন্তব্য আমিরের।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0