'পুরো রসোগোল্লার মতো লাগছে, বুড়ি হয়ে গেছে...' বডিশেমিংয়ের শিকার ক্যাটরিনা!

মাতৃত্বের পর প্রথমবার প্রকাশ্যে এসে সোশ্যাল মিডিয়ায় বডিশেমিংয়ের শিকার ক্যাটরিনা কাইফ। তাঁর চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব অভিনেত্রী শিবালিকা ওবেরয়।

Sep 02, 2026 - 16:47
0 0
'পুরো রসোগোল্লার মতো লাগছে, বুড়ি হয়ে গেছে...' বডিশেমিংয়ের শিকার ক্যাটরিনা!

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন তিনি। পরনে সাধারণ সাদা সালোয়ার-কামিজ। সেই শেষকৃত্য থেকে অভিনেত্রীর বেশ কিছু ভিডিও ও ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ তাঁকে নিষ্ঠুরভাবে বডিশেমিং করতে শুরু করেন। "ক্যাটরিনার এ কী হল?" কিংবা "বয়সের ছাপ স্পষ্ট, বুড়ি হয়ে গিয়েছেন", কেউ আবার বলছেন, 'পুরো রসোগোল্লার মতো লাগছে", এমন নানা কটূক্তি ও কুরুচিকর মন্তব্যে ছেয়ে যায় কমেন্ট বক্স।

উল্লেখ্য, বিগত বছরের নভেম্বরেই মা হয়েছেন ক্যাটরিনা। আপাতত মাতৃত্বকালীন দায়িত্ব সামলাতে তিনি অভিনয় ও লাইমলাইট থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছেন। যদিও মাঝেমধ্যে নতুন বিভিন্ন প্রজেক্টের চিত্রনাট্য পড়ার কাজ শুরু করেছেন বলে খবর রয়েছে। তবে সন্তান জন্মের পর দীর্ঘ সময় আড়ালে থাকার পর হঠাৎ প্রকাশ্যে আসতেই যেভাবে তাঁকে ট্রোলের মুখে পড়তে হলো, তাতে হতবাক বিনোদন জগতের অনেকেই।

তবে এই আক্রমণের বিরুদ্ধে ক্যাটরিনার পাশে এসে দাঁড়িয়েছেন সোশাল মিডিয়ার একটি বড় অংশ সহ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সদস্যরা। বিশেষ করে ‘ইয়ে শালি আশিকি’ ও ‘খুদা হাফিজ’ খ্যাত অভিনেত্রী শিবালিকা ওবেরয় ট্রোলারদের বিরুদ্ধে কড়া ভাষায় মুখ খুলেছেন। শিবালিকা স্পষ্ট জানান, "কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়! সন্তান জন্মের পর শরীর পুনর্গঠনের (Postpartum Recovery) প্রক্রিয়া দেখতে এমনই লাগে।" মাতৃত্বের মতো এক স্বাভাবিক ও সুন্দর যাত্রাকে এভাবে ট্রোল করার মানসিকতা নিয়ে সরব হয়েছেন সাধারণ অনুরাগী থেকে শুরু করে বলিউড ব্যক্তিত্বরাও।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User