বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য 'রোজগার গ্যারান্টি কার্ড', ২২ জেলায় বিশেষ অভিযান রাজ্যের
রাজ্যের সমস্ত জেলাকে বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির প্রত্যেককে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। ইতিমধ্যেই কার্ড দেওয়া হয়ে থাকলে তা যাচাই করতে হবে। আর যেখানে এখনও কার্ড দেওয়া হয়নি, সেখানে দ্রুত কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে।
পরিযায়ী শ্রমিক (Migrant Workers) পরিবারগুলিকে গ্রামীণ কর্মসংস্থানের আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর (West Bengal Panchayet Dept)। চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারের জন্য সব জেলাকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের এখনও সংশ্লিষ্ট কার্ড দেওয়া হয়নি, তাঁদের দ্রুত কার্ড দেওয়ার পাশাপাশি ওই পরিবারের যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যদের নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার কথাও বলা হয়েছে।
সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের একটি নির্দেশিকায় এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকাটি পাঠানো হয়েছে সমস্ত জেলার জেলাশাসক সহ শীর্ষ আধিকারিককে। নির্দেশিকায় ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ মানুষের জীবিকা সুরক্ষা আরও শক্তিশালী করার পাশাপাশি অভিবাসনের প্রবণতা কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত জেলাকে বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির প্রত্যেককে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। ইতিমধ্যেই কার্ড দেওয়া হয়ে থাকলে তা যাচাই করতে হবে। আর যেখানে এখনও কার্ড দেওয়া হয়নি, সেখানে দ্রুত কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট সমস্ত পরিযায়ী শ্রমিক পরিবারের ১০০ শতাংশকে এই কার্ডের আওতায় আনার কথাও বলা হয়েছে।
শুধু কার্ড দেওয়াই নয়, কার্ড পাওয়ার পরে সংশ্লিষ্ট যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যরা যাতে প্রকল্পের আওতায় কর্মসংস্থানের দাবি জানাতে পারেন এবং মজুরি-ভিত্তিক কাজ পান, তা নিশ্চিত করার জন্যও জেলা প্রশাসনকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
দফতরের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, শ্রম দফতরের কাছে থাকা পরিযায়ী শ্রমিক পরিবারের জেলা-ভিত্তিক তথ্যের ভিত্তিতেই এই বিশেষ অভিযান চালাতে হবে। অর্থাৎ, কোন জেলায় কত জন চিহ্নিত পরিযায়ী শ্রমিক রয়েছেন, সেই তথ্য ধরে ধরে GRGC দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।
কোন জেলায় কত পরিযায়ী শ্রমিক?
সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি চিহ্নিত পরিযায়ী শ্রমিক রয়েছেন মুর্শিদাবাদে - ৩ লক্ষ ৮৬ হাজার ১৯১ জন। এরপর রয়েছে মালদহে ২ লক্ষ ৮৬ হাজার ৩২৯ জন। তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার ১ লক্ষ ৪৪ হাজার ৯১৬ জন। অন্যদিকে, তালিকায় সবচেয়ে কম সংখ্যক চিহ্নিত পরিযায়ী শ্রমিক রয়েছে কালিম্পংয়ে ৩ হাজার ৪৩৫ জন।
সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যের ২২টি জেলায় চিহ্নিত পরিযায়ী শ্রমিকের সংখ্যা মোট ২২,২৪,০৬০। জেলা-ভিত্তিক হিসাব হল—
| জেলা | চিহ্নিত পরিযায়ী শ্রমিক |
|---|---|
| আলিপুরদুয়ার | ১৫,৭৫১ |
| বাঁকুড়া | ৩৮,৫০২ |
| বীরভূম | ৯৫,৯৪৬ |
| কোচবিহার | ১,৪৪,৯১৬ |
| দক্ষিণ দিনাজপুর | ২৮,৫১৬ |
| দার্জিলিং | ১০,০৬৯ |
| হুগলি | ৬১,১৭৭ |
| হাওড়া | ৫৯,৪৭৪ |
| জলপাইগুড়ি | ৩০,৭৩১ |
| ঝাড়গ্রাম | ১০,৬১৮ |
| কালিম্পং | ৩,৪৩৫ |
| মালদহ | ২,৮৬,৩২৯ |
| মুর্শিদাবাদ | ৩,৮৬,১৯১ |
| নদিয়া | ১,৬১,৯০৮ |
| উত্তর ২৪ পরগনা | ১,২৭,৯৩৬ |
| পশ্চিম বর্ধমান | ৩,৮৬০ |
| পশ্চিম মেদিনীপুর | ১,৬৮,৫৭০ |
| পূর্ব বর্ধমান | ১,১২,৪৫২ |
| পূর্ব মেদিনীপুর | ১,৫৭,৩৭৬ |
| পুরুলিয়া | ৪৯,১৫৬ |
| দক্ষিণ ২৪ পরগনা | ১,৫০,৯৮৭ |
| উত্তর দিনাজপুর | ১,২০,১৬০ |
| মোট | ২২,২৪,০৬০ |
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)