বিদেশে চলল না নারায়ণ মূর্তির ৭০ ঘণ্টা কাজের ‘ফর্মুলা’! নিয়ম ভেঙে মোটা অঙ্কের জরিমানা গুনল ইনফোসিস

সপ্তাহে অতিরিক্ত কাজ করানোর অভিযোগে ইনফোসিসকে প্রায় ২ কোটি টাকা জরিমানা করল ফ্রান্স। নারায়ণ মূর্তির '৭০ ঘণ্টা' তত্ত্বের মুখ থুপড়ে পড়া নিয়ে ট্রোল নেটপাড়ায়।

Jul 29, 2026 - 19:07
0 0
বিদেশে চলল না নারায়ণ মূর্তির ৭০ ঘণ্টা কাজের ‘ফর্মুলা’! নিয়ম ভেঙে মোটা অঙ্কের জরিমানা গুনল ইনফোসিস

সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়েছিলেন, বছর খানেক আগে ইনফোসিসের (Infosys) সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির (Narayana Murthy) 'নিদান' দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি করেছিল। আর এবার তাঁর সংস্থাকে কাজের নির্দিষ্ট সময়সীমা লঙ্ঘন করার অপরাধে মোটা অঙ্কের খেসারত গুনতে হল (Infosys France fine)। অতিরিক্ত কাজ করানোর অভিযোগে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসকে প্রায় ২ কোটি টাকা জরিমানা করেছে ফ্রান্স প্রশাসন (French labor law Infosys penalty)। ঘটনাটি জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় বয়ে গেছে কটাক্ষের ঝড়।

ফরাসি আইন ভেঙে গুনতে হল মাশুল

ফ্রান্সের শ্রমিক সুরক্ষার দায়িত্বে থাকা সংস্থা 'দ্রিইতস ইলে দে ফ্রঁস'-এর তদন্তে ধরা পড়ে যে, ইনফোসিস তাদের কর্মচারীদের দিয়ে নির্ধারিত সময়সীমার চেয়ে অতিরিক্ত কাজ করাচ্ছিল (Infosys labor law violation)। ফরাসি শ্রম আইন মেনে সেখানে সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজের নিয়ম রয়েছে। কিন্তু ইনফোসিস সেই নিয়ম অমান্য করায় তাদের উপর এই কড়া পদক্ষেপ নেওয়া হয়। যদিও এই শাস্তির বিষয়ে বিস্তারিত কিছু খোলসা করেনি ইনফোসিস। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, এই জরিমানা তাদের সার্বিক আর্থিক পরিস্থিতি বা দৈনন্দিন কর্মপ্রক্রিয়ায় কোনও বড় প্রভাব ফেলবে না।

বিতর্কের সূত্রপাত কোথায়?

কয়েক বছর আগে একটি পডকাস্টে অংশ নিয়ে নারায়ণ মূর্তি দাবি করেছিলেন, ভারতের তরুণদের দেশের উন্নতির স্বার্থে সপ্তাহে অন্তত ৭০ ঘণ্টা পরিশ্রম করা উচিত। বিশ্বমঞ্চে ভারতের উৎপাদনশীলতা বাড়াতে এই পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন ৭৭ বছর বয়সী এই আইটি টেক্সপ্রো। তাঁর সেই বক্তব্য ঘিরে তরুণ প্রজন্ম ও কর্পোরেট জগতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সমালোচনা সত্ত্বেও তিনি বারবার নিজের অবস্থানেই অনড় ছিলেন। তবে ফ্রান্সে এই জরিমানার পর নারায়ণ মূর্তির সেই গোঁড়ামি এক বড় ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।

নেটদুনিয়ায় হাসির রোল

খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ক্ষোভ ও ঠাট্টা-তামাশা উপচে পড়ছে। এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, "অবস্থা বুঝে ব্যবস্থা না নিলে একজন সফল প্রযুক্তি বিশেষজ্ঞকেও মূর্খ মনে হয়।" আবার অনেকের মতে, ভারতীয় পেশাদাররা যে ইউরোপের দিকে ঝুঁঁকছেন, তার প্রধান কারণ সেখানকার কঠোর শ্রম আইন ও কাজের সুস্থ পরিবেশ। নারায়ণ মূর্তির ‘৭০ ঘণ্টা কর্মসপ্তাহের’ নিদান শেষ পর্যন্ত তাঁর সংস্থাকেই চরম বিপাকে ফেলল বলে কটাক্ষ করছেন সাধারণ মানুষ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User