শিয়ালদহে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, ফেলা হল বাসি মাছ-মাংস, নোটিস ভাইরাল ‘রাজুদা’কেও
দুর্গাপুজোর ঠিক আগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের হোটেল ও রেস্তোরাঁগুলিতে পুরসভা ও খাদ্য সুরক্ষা দফতর যৌথ অভিযান চালিয়ে টন টন বাসি ও কুখাদ্য বাজেয়াপ্ত করে নষ্ট করেছিল এবং একাধিক বড় রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করেছিল। পুজো কাটলেও প্রশাসনের এই কড়া নজরদারি ও ঝটিকা অভিযান যে আগামী দিনেও অব্যাহত থাকবে, এই ঘটনায় তা স্পষ্ট হয়ে গেল।
শিয়ালদহ স্টেশন চত্বর ও সংলগ্ন একাধিক খাবারের দোকানে ভেজাল ও বাসি খাবারের বিক্রি রুখতে কড়া অভিযান চালাল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর (Food Safety Department)। শনিবার সাতসকালে আচমকাই স্টেশনের আশপাশের একাধিক হোটেল ও খাবারের দোকানে অভিযানে নামেন পুর আধিকারিকরা। তল্লাশি চালিয়ে বিভিন্ন দোকান থেকে উদ্ধার হওয়া প্রচুর পরিমাণ বাসি মাছ, মাংস এবং পচা খাবার সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করে ড্রেনে ফেলে দেওয়া হয়।
পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানান, ভেজাল ও গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ঘটনাস্থলেই মোট ১০০টি সিঙারা, কচুরির ডাল, বিভিন্ন তরকারি, পচা চিকেন ও মাছের ডিম নষ্ট করে ফেলা হয়েছে। এছাড়া বেশ কিছু দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পুরসভার নিজস্ব পরীক্ষাগারে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে। খাদ্য সুরক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিক খাবারের দোকান মালিককে নোটিসও ধরিয়েছে পুরসভা।
এদিনের অভিযানে পুরসভার খাদ্য সুরক্ষা আধিকারিকেরা হানা দেন সামাজিক মাধ্যমে অত্যন্ত পরিচিত ও ভাইরাল পকেট পরোটা বিক্রেতা 'রাজুদা’-র দোকানেও। এনআরএস (NRS) হাসপাতালের সামনের ফুটপাতে দোকান চালানো রাজুর কাছে পরোটা বিক্রির কোনও বৈধ লাইসেন্স নেই বলে দাবি করেন আধিকারিকরা। তবে সারপ্রাইজ পরিদর্শনের পর ভাইরাল ‘রাজুদা’ দাবি করেন, ঘটনাস্থলে করা ফ্লোর টেস্টে তাঁর দোকানের তৈরি তরকারি পাশ করেছে। আধিকারিকরা পরবর্তী ল্যাব টেস্টের জন্য খাবারের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন।
দুর্গাপুজোর ঠিক আগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের হোটেল ও রেস্তোরাঁগুলিতে পুরসভা ও খাদ্য সুরক্ষা দফতর যৌথ অভিযান চালিয়ে টন টন বাসি ও কুখাদ্য বাজেয়াপ্ত করে নষ্ট করেছিল এবং একাধিক বড় রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করেছিল। পুজো কাটলেও প্রশাসনের এই কড়া নজরদারি ও ঝটিকা অভিযান যে আগামী দিনেও অব্যাহত থাকবে, এই ঘটনায় তা স্পষ্ট হয়ে গেল।
সামনেই দীপাবলি বা কালীপুজো। এই উৎসবের আবহে যাতে কোনও ভাবেই ভেজাল বা বাসি খাবার বিক্রি করে সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে খেলা করা না যায়, তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সল্টলেকেও হানা দিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0