স্পেনে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষ, করমণ্ডলের মতো দুমড়ে গেল কামরা! মৃত অন্তত ৩৯

স্পেনের টিভিই (TVE)-র প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দুটি ট্রেনই একই লাইনে একই অভিমুখে যাত্রা করছিল। চলার পথেই পিছনের ট্রেনটি সামনের ট্রেনটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের প্রভাব এতটাই প্রবল ছিল যে মুহূর্তের মধ্যে দুটি ট্রেনের অন্তত দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।

Oct 28, 2026 - 16:26
স্পেনে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষ, করমণ্ডলের মতো দুমড়ে গেল কামরা! মৃত অন্তত ৩৯

বুধবার এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল স্পেন (Spain train crash)। দেশের মধ্যাঞ্চলীয় টোলেডো (Toledo) প্রদেশে দুটি হাই-স্পিড ট্রেনের মুখোমুখি তীব্র সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন যাত্রী T(oledo train accident death toll)। দুর্ঘটনার তীব্রতায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি ট্রেনের কামরাগুলি। এই মর্মান্তিক ঘটনার পর রাজধানী মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়েল (Ciudad Real) এবং আন্দালুসিয়া (Andalusia) সংযোগকারী সমস্ত রেল পরিষেবা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে (Madrid Andalusia train suspension)।

স্পেনের রেল পরিকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ (ADIF)-এর পক্ষ থেকে মারাত্মক এই দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কীভাবে এবং কী পরিস্থিতিতে এমন সংঘর্ষ ঘটল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য মেলেনি। তদন্তকারী আধিকারিকরা ঘটনার কারণ খতিয়ে দেখছেন।

স্পেনের টিভিই (TVE)-র প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দুটি ট্রেনই একই লাইনে একই অভিমুখে যাত্রা করছিল। চলার পথেই পিছনের ট্রেনটি সামনের ট্রেনটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের প্রভাব এতটাই প্রবল ছিল যে মুহূর্তের মধ্যে দুটি ট্রেনের অন্তত দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলের নিকটবর্তী শহর উর্দা (Urda)-র মেয়র ম্যানুয়েল গ্যালান (Manuel Galan) জানিয়েছেন, দুর্ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে ও ক্ষতিগ্রস্তদের জরুরি সাহায্য পৌঁছাতে স্থানীয় প্রশাসনকে সতর্ক করা হয়েছে। অসামরিক প্রতিরক্ষা আধিকারিকদের অনুরোধে আহত ও ক্ষতিগ্রস্ত যাত্রীদের সাময়িক আশ্রয় ও চিকিৎসার জন্য শহরের একটি ইনডোর স্পোর্টস প্যাভিলিয়নকে প্রস্তুত করা হচ্ছে।

পাশাপাশি, সংলগ্ন লস ইয়েবেনেস (Los Yebenes) গ্রামের মেয়র জেসাস পেরেজ (Jesus Perez) এই দুর্ঘটনাকে অত্যন্ত গুরুতর ও বিপর্যয়জনক বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, কাস্তিয়া-লা মাঞ্চা (Castilla-La Mancha) স্বায়ত্তশাসিত অঞ্চলের সভাপতি এমিলিয়ানো গার্সিয়া-পেজ (Emiliano Garcia-Page) 'এক্স'-এ একটি বার্তা পোস্ট করে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেতেই তিনি উদ্ধারকাজের তদারকি ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0