কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৩ শতাংশ পয়েন্ট, পেনশনভোগীদেরও স্বস্তি

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ ৩ শতাংশ পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। একই হারে বাড়ছে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর।

Oct 28, 2026 - 16:25
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৩ শতাংশ পয়েন্ট, পেনশনভোগীদেরও স্বস্তি

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ ৩ শতাংশ পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। একই হারে বাড়ছে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর।

নতুন হার কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে। অর্থাৎ জুলাই থেকেই বর্ধিত মহার্ঘভাতার সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পেনশনভোগীদের ক্ষেত্রেও ওই দিন থেকে বর্ধিত ডিআর প্রযোজ্য হবে।

প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হয়। মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে ভাতা বৃদ্ধির অঙ্ক নির্ধারণ করা হয়ে থাকে। এই দফায় তিন শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার কথা ছিল। সেই ঘোষণাই বুধবার করল কেন্দ্রীয় সরকার।

তিন শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ হল ৬৩ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন হল ১৮,০০০ টাকা। ৬০% ডিএ বাবদ বেতনের সঙ্গে যুক্ত হয় ১০,৮০০ টাকা। মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে ৬৩ শতাংশ হলে বর্ধিত বেতন হবে ১১,৩৪০ টাকা। অর্থাৎ প্রতি মাসে ৫৪০ টাকা বাড়তি মিলবে।

এই হিসেবে যাদের মূল বেতন এখন ২৫ হাজার টাকা, তিন শতাংশ ডিএ পেলে তাদের বেতনের সঙ্গে যুক্ত হবে আরও ৭৫০ টাকা। ডিএ বৃদ্ধি হওয়ার ফলে পেনশনের অঙ্কও বেড়ে যাবে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রত্যাশা করেছিলেন অক্টোবর মাসের গোড়ায় বর্ধিত ডিএ ঘোষণা করা হবে। কিন্তু মাস শেষ হতে যাওয়ায় অনেকের সংশয় হচ্ছিল যে আদৌ ডিএ বৃদ্ধি হবে কিনা। চলতি মাসে কেন্দ্রীয় সরকার এবং রেল কর্মীদের জন্য পৃথকভাবে উৎসব ভাতা বা বোনাস (Bonus) ঘোষণা করা হয়। তখন সরকারের বিভিন্ন মহল থেকে আভাস দেওয়া হয়েছিল এক দু দিনের মধ্যেই বর্ধিত মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তা না হওয়ায় উৎসবের মরশুমে কেন্দ্রীয় কর্মচারীরা হতে শুরু করেছিলেন। তবে বুধবার সকলের সব রকমের প্রশ্নের উত্তর দিল মোদী সরকার। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0