বুমরাহর টেস্টে এখনও অনেক কিছু প্রমাণ করা বাকি! মত ওয়াকারের, ভুবির পাশে দাঁড়ালেন রাহানে
সাদা বলের ক্রিকেটে সেরা হলেও টেস্টে জসপ্রীত বুমরাকে এখনও অনেক প্রমাণ করতে হবে, মনে করেন ওয়াকার ইউনুস। ছন্দে না থাকা ভুবনেশ্বরের পাশে অজিঙ্ক রাহানে।
সাদা বলের ক্রিকেটে তিনি অবিসংবাদিত বিশ্বসেরা। কিন্তু লাল বলের আঙিনায়? জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ঘিরে এবার বড়সড় প্রশ্ন তুললেন ওয়াকার ইউনুস। পাকিস্তানের কিংবদন্তি পেসারের মতে, টেস্ট ক্রিকেটে ভারতের তারকা বোলারের এখনও অনেক কিছু প্রমাণ করা বাকি।
অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ছন্দে না থাকা ভুবনেশ্বর কুমারকে নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane)।
বুমরাকে নিয়ে ওয়াকারের দাবি
বুমরাহর নিখুঁত ইয়র্কার বা পেসের বৈচিত্র্য নিয়ে কারও কোনও সংশয় নেই। কিন্তু একটি পডকাস্টে এসে ওয়াকার (Waqar Younis) পরিষ্কার জানান, আধুনিক ক্রিকেটে তাঁর চেয়ে ভাল সাদা বলের বোলার নেই। যদিও টেস্টে তিনি এখনও সেরার আসনে বসেননি।
ওয়াকারের কথায়, 'সাদা বলে বুমরার সমকক্ষ কেউ নেই। কিন্তু টেস্ট ক্রিকেটের কথা বাদ দিন। সেখানে ওকে এখনও অনেক কিছু প্রমাণ করতে হবে। ও খুব বেশি টেস্ট খেলেনি। এই ফরম্যাটে মিচেল স্টার্ক বা জশ হেজলউডরা রয়েছে। ইংল্যান্ডের বোলারদেরও বাদ দেওয়া যায় না।'
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বুমরাহর টেস্ট কেরিয়ার বেশ সীমিত। তবে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় পেসারের (Indian Cricket Team) প্রভাব মেনে নিয়েছেন ওয়াকার। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কে পাকিস্তানের বিরুদ্ধে স্পেলের কথা মনে করিয়ে তিনি বলেন, 'অধিনায়ক বিপদে পড়লেই বুমরাহকে বল দেয়। নিউইয়র্কে পাকিস্তানের হারের কোনও কারণই নেই। আস্কিং রেট পুরোপুরি আয়ত্তের মধ্যে ছিল। কিন্তু বুমরা যে ওভারে রিজওয়ানকে ফেরাল, সেটাই ম্যাচের ভাগ্য গড়ে দিল।'
ভুবনেশ্বরের পাশে রাহানে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) টি-টোয়েন্টি সিরিজে বল হাতে সংগ্রাম করছেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। তিন ম্যাচে দিয়েছেন যথাক্রমে ৪৯, ৫০ ও ৪০ রান। ঝুলিতে মাত্র এক উইকেট। এমন পারফরম্যান্সের পর অনেকেই তাঁর কেরিয়ারের শেষ দেখলেও নিজের ইউটিউব চ্যানেলে ভুবনেশ্বরের (Bhuvneshwar Kumar) পাশে দাঁড়িয়েছেন রাহানে।
রাহানের বক্তব্য, 'ভুবির বোলিং নিয়ে আমাদের বেশি কাটাছেঁড়া করা উচিত নয়। ও অভিজ্ঞ বোলার। ঠিক বুঝতে পারছে কোথায় খামতি হচ্ছে। খেলায় ওঠানামা থাকেই। ছন্দ না থাকার অর্থ এই নয় যে ওকে বাতিল করে দিতে হবে।' এই বয়সে জাতীয় দলে কামব্যাক করাটাই সবচেয়ে বড় ব্যাপার বলে মনে করেন রাহানে। তাঁর বিশ্বাস, পরের ম্যাচেই হয়তো পাঁচ উইকেট নিয়ে হিসেব বদলে দেবেন ভুবি। পাশাপাশি পাওয়ার প্লে-তে উইকেট তোলার জন্য তরুণ পেসার অর্শদীপ সিংয়েরও (Arshdeep Singh) দরাজ প্রশংসা করেছেন সদ্য অবসর নেওয়া ব্যাটার। ১০০টি টি-টোয়েন্টি খেলে ১৫০ উইকেটের দোরগোড়ায় পৌঁছনোর পরিসংখ্যান তুলে ধরে তাঁকে দলের গুরুত্বপূর্ণ সম্পদ আখ্যা দিয়েছেন রাহানে (Cricket News)।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0