বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২ বিদেশি নাগরিক, তদন্তে পুলিশ
হোটেলের সুইমিং পুলে কীভাবে বা কোথা থেকে বিদ্যুৎসংযোগ হল পড়ল, লাইটিং বা ফিল্টার সিস্টেমে কোনও শর্ট সার্কিট হয়েছিল কি না - ঘটনাস্থলে তা খতিয়ে দেখছে ফরেনসিক টিম।
বেঙ্গালুরুর এক নামী পাঁচতারা হোটেলে মর্মান্তিক দুর্ঘটনা (Bengaluru Conrad Hotel accident)। শুক্রবার সন্ধ্যায় শহরের ‘কনরাড হোটেল’ (Conrad Hotel)-এর সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে (Bengaluru Conrad Hotel foreigner death)। বিশ্বখ্যাত আন্তর্জাতিক হোটেল চেইন ‘হিলটন ওয়ার্ল্ডওয়াইড’-এর অধীনস্থ এই বিলাসবহুল হোটেলে এমন নিরাপত্তাহীনতার ঘটনায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য।
পুলিশ সূত্রে খবর, মর্মান্তিক ঘটনাটি ঘটে হোটেলের তিন তলায় অবস্থিত সুইমিং পুল চত্বরে। ঘটনার খবর পেয়েই দ্রুত তদন্তে নেমেছে বেঙ্গালুরু শহরের পূর্ব বিভাগের পুলিশ।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানো দুই বিদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। একজন অ্যালফ্রেড আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থিস (৫৭), তিনি জার্মানির নাগরিক, আন্তর্জাতিক বিমান সংস্থা ‘লুফথানসা’ (Lufthansa)-র ক্রু মেম্বার হিসেবে কর্মরত ছিলেন। অন্যজনের নাম জুরাই হরভাট (৪৫)। স্লোভাকিয়ার নাগরিক এই ব্যক্তি তথ্যপ্রযুক্তি সংস্থা 'আইবিএম' (IBM)-এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
জলে বিদ্যুৎ ছড়িয়ে পড়ার পর ওই দু'জনকে বাঁচাতে গিয়ে আরও দু'জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের একজন মার্কিন নাগরিক। ম্যাথিউ ডিসান্টিস (৪১), যিনি ওই হোটেলেই থাকছিলেন। একইসঙ্গে আহত হন হোটেলের সুইমিং পুলের দায়িত্বে থাকা লাইফগার্ড এবং অ্যাটেনডেন্ট রাহুল তিওয়ারি (২৮)।
আহত দু'জনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁরা দু'জনেই বিপদমুক্ত রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেঙ্গালুরু শহরের পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP East) বিক্রম আমাতে জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
হোটেলের সুইমিং পুলে কীভাবে বা কোথা থেকে বিদ্যুৎসংযোগ হল পড়ল, লাইটিং বা ফিল্টার সিস্টেমে কোনও শর্ট সার্কিট হয়েছিল কি না - ঘটনাস্থলে তা খতিয়ে দেখছে ফরেনসিক টিম। এই ঘটনায় গাফিলতির অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে হোটেল কর্তৃপক্ষের আধিকারিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0