বেপরোয়া লরির ধাক্কা, দুর্ঘটনার পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জয়জিতের

অভিনেতার দাবি, টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে নামার সময়, হরিদেবপুরের দিকে যাওয়ার পথে তাঁর গাড়িতে একটি লরি ধাক্কা মারে। জয়জিতের কথায়, তাঁর গাড়ির চালক সঠিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন। আচমকা লরির ধাক্কায় গাড়িটির ডানদিক ক্ষতিগ্রস্ত হয়।

Aug 21, 2026 - 17:02
0 0
বেপরোয়া লরির ধাক্কা, দুর্ঘটনার পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জয়জিতের

বড়সড় পথ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দুর্ঘটনার বিস্তারিত জানিয়েছেন অভিনেতা। একই সঙ্গে দুর্ঘটনার পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অভিনেতার দাবি, টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে নামার সময়, হরিদেবপুরের দিকে যাওয়ার পথে তাঁর গাড়িতে একটি লরি ধাক্কা মারে। জয়জিতের কথায়, তাঁর গাড়ির চালক সঠিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন। আচমকা লরির ধাক্কায় গাড়িটির ডানদিক ক্ষতিগ্রস্ত হয়।

জয়জিৎ জানিয়েছেন, লরির চালকের গাড়ি চালানোর ধরন দেখেই তাঁর মনে হয়েছিল, চালক সম্ভবত স্বাভাবিক অবস্থায় ছিলেন না। ফাঁকা রাস্তাতেও লরিটি বেসামালভাবে চলছিল বলে অভিযোগ অভিনেতার। দুর্ঘটনার পর তিনি নিকটবর্তী হরিদেবপুর থানায় যান। সেখানে মেমো বা MCR করে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

অভিনেতা আরও লিখেছেন, দুর্ঘটনার সময় তিনি গাড়ির সামনের আসনে বসেছিলেন। পিছনের আসনে থাকলে গুরুতর আঘাত লাগতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর প্রশ্ন, ওই লরি এরপর কোথায় গিয়েছে এবং ভবিষ্যতে তার চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে আরও কোনও দুর্ঘটনা ঘটবে কি না।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটিকে চিহ্নিত করার বিষয়ে পুলিশের আরও তৎপরতা আশা করেছিলেন জয়জিৎ। তাঁর অভিযোগ, সেই সময় পুলিশের তরফে তেমন কোনও তৎপরতা চোখে পড়েনি। তবে কলকাতা পুলিশের উপর তাঁর আস্থা এখনও অটুট বলেও স্পষ্ট করেছেন অভিনেতা। এখন পুলিশ এই ঘটনায় কী পদক্ষেপ করে, সেটাই দেখার।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User