শুটিং সেটে বড় দুর্ঘটনা! গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি কার্তিক আরিয়ান
কবীর খানের নতুন স্পোর্টস ড্রামার শুটিং চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন কার্তিক আরিয়ান। মুম্বইয়ের হাসপাতালে ভর্তি অভিনেতা, হতে পারে অস্ত্রোপচার।
‘চান্দু চ্যাম্পিয়ন’ খ্যাত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan Injury) ভক্তদের জন্য এল দুঃসংবাদ। পরিচালক কবীর খানের আগামী স্পোর্টস ড্রামা ছবির শুটিং চলাকালীন হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন এই অভিনেতা। বর্তমানে তাঁর চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চলছে।
একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, মুম্বইতে কবীর খানের এই নাম ঠিক না হওয়া ছবিটির শুটিংয়ের একেবারে শেষ পর্যায় চলছিল। মাত্র দু’দিনের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং বাকি ছিল। সেই গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট করার সময়ই মারাত্মকভাবে হাঁটুতে চোট পান কার্তিক। দুর্ঘটনার পর পরই তাঁকে মাহিমের ফোর্টিস রহেজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, দু-এক দিনের মধ্যেই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার (সার্জারি) হতে পারে এবং এর জন্য তাঁকে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কবীর খানের ছবির কাজ প্রায় শেষ হলেও, সুস্থ হওয়ার পর অন্যান্য কাজ শুরু করবেন তিনি।
চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলেই কার্তিক অনুরাগ বসুর একটি নাম ঠিক না হওয়া রোমান্টিক ছবির কাজ শুরু করবেন। টি-সিরিজের প্রযোজনায় তৈরি এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী শ্রীলীলা। গত এক বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ধাপে ধাপে এই ছবির শুটিং চলছে। ছবিটি আগে ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)