‘জন্মদিন পালন করতে এসেছি...’ গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ বলার পরই ছেলেকে নিয়ে আদালতে সুনীতা

গোবিন্দা ও সুনীতার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝেই মুম্বই ফ্যামিলি কোর্টে হাজির সুনীতা। অভিনেতার টিমের দাবি, ডিভোর্সের মামলা প্রত্যাহার করতেই আদালতে গিয়েছিলেন তিনি।

Aug 21, 2026 - 17:17
0 0
‘জন্মদিন পালন করতে এসেছি...’ গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ বলার পরই ছেলেকে নিয়ে আদালতে সুনীতা

গত বেশ কিছু দিন ধরেই অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতার (Govinda, Sunita Ahuja) সম্পর্কের টানাপোড়েন নিয়ে সরগরম বলিপাড়া। তাঁদের পারিবারিক কলহ থেকে শুরু করে সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি এবং একাধিকবার পরকীয়ার অভিযোগ—বিভিন্ন বিষয় বারবার চর্চায় এসেছে। দীর্ঘ প্রায় ৩৮ বছরের বিবাহিত জীবনের পর সম্প্রতি বুধবার সকালে মুম্বইয়ের ফ্যামিলি কোর্টে হঠাৎই সুনীতাকে দেখতে পেয়ে তোলপাড় শুরু হয় নেটপাড়া ও বিনোদন জগতে। সন্তান যশবর্ধনকে সঙ্গে নিয়ে আদালত চত্বর ছেড়ে বেরোনোর সময় তাঁকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল এবং তিনি পাপারাজ্জিদের ক্যামেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

ডিভোর্স মামলা চূড়ান্ত হতেই সুনীতা আদালতে গিয়েছেন—এমন জল্পনা চারদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে ভিডিয়ো ভাইরাল হতেই বড় তথ্য সামনে আনে গোবিন্দার টিম। সমস্ত উদ্বেগে জল ঢেলে অভিনেতার টিমের তরফে জানানো হয়েছে, সুনীতাজি আসলে গোবিন্দার বিরুদ্ধে দায়ের করা ডিভোর্সের মামলাটি প্রত্যাহার করে নিতেই আদালতে গিয়েছিলেন। তাই আতঙ্কের বা ভয়ের কিছু নেই, বরং এটি একটি অত্যন্ত খুশির খবর।

উল্লেখ্য, দিনকয়েক আগেই স্ত্রীকে উদ্দেশ্য করে একটি ভিডিয়োর মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন গোবিন্দা। সুনীতার কিছু বিস্ফোরক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে অভিনেতা স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, এ ধরনের কথায় তাঁর সম্মান ও ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। তিনি অনেক সম্মান পেয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে কেউ সীমা অতিক্রম করে তাঁকে অপমান করবেন। গোবিন্দার এমন কড়া সুর এবং আইনি বার্তার পরেই কি সুনীতা বিচ্ছেদের আবেদন ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন—এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিউড মহলে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User