Exclusive: টলিউডের ২৩ গিল্ডে নতুন নেতৃত্ব! কোন সংগঠনের সভাপতি ও সম্পাদক হলেন কারা?

পরিচালকদের সংগঠন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি হয়েছেন শৈবাল মিত্র। সম্পাদক রিনা চৌধুরী। সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জয়ন্ত কুণ্ডু এবং সম্পাদক মহম্মদ হাসানুজ্জামান। এই দুই সংগঠনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নেতৃত্ব।

Nov 02, 2026 - 18:07
Exclusive: টলিউডের ২৩ গিল্ডে নতুন নেতৃত্ব! কোন সংগঠনের সভাপতি ও সম্পাদক হলেন কারা?

টলিউডে ফেডারেশনের অধীনে বিভিন্ন গিল্ডের নির্বাচন শেষ। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর, দু’দিন ধরে ২৩টি গিল্ডে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোথাও সরাসরি ভোটে নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে, কোথাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এই নির্বাচনে কোন গিল্ডের দায়িত্ব পেলেন কারা? প্রকাশ্যে এসেছে সভাপতি ও সম্পাদকদের নাম।

পরিচালকদের সংগঠন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি হয়েছেন শৈবাল মিত্র। সম্পাদক রিনা চৌধুরী। সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জয়ন্ত কুণ্ডু এবং সম্পাদক মহম্মদ হাসানুজ্জামান। এই দুই সংগঠনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নেতৃত্ব।

অন্যদিকে, ইস্টার্ন ইন্ডিয়া সিনেম্যাটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন চিত্রভানু বসু, সম্পাদক স্বপন মজুমদার। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স গিল্ডের সভাপতি গোবিন্দ প্রসাদ শীল, সম্পাদক অমিত কুমার সামন্ত। সিনে অডিও ওয়ার্কার্স অ্যান্ড ক্যামেরা কেয়ারটেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উৎসব দে এবং সম্পাদক রাজীব পাল।

মেকআপ আর্টিস্টস গিল্ডের সভাপতি হয়েছেন সোমনাথ কুণ্ডু। সম্পাদক প্রসেনজিৎ দে। সিনে রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কেশব চক্রবর্তী, সম্পাদক কাঞ্চন কুমার চট্টোপাধ্যায়। ফিল্ম এডিটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুজয় দত্ত রায় এবং সম্পাদক অলোক ধাড়া। সিনে আর্ট ডিরেক্টর্স গিল্ডের সভাপতি তন্ময় চক্রবর্তী, সম্পাদক মানস ভট্টাচার্য।

ক্যালকাটা সিনে মিউজিশিয়ান্স অ্যাসোসিয়েশনের সভাপতি মানব মুখোপাধ্যায় এবং সম্পাদক সুব্রত ঘটক। এই সংগঠনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে নতুন কমিটি। ইস্টার্ন ইন্ডিয়া সিনে স্টিল ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতনু মণ্ডল, সম্পাদক দীপাঞ্জন কর। সিনে ডান্সার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিপ্লব পালিত এবং সম্পাদক পঙ্কজ শীল। এই সংগঠনেও ভোট ছাড়াই নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

কস্টিউম বিভাগের সভাপতি হয়েছেন বাপি ঘোষ, সম্পাদক অনাদি ভঞ্জ। সিনে কার্পেন্টার্স, মডেলার্স, পেইন্টার্স অ্যান্ড সেটিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সংগ্রাম কর্মকার, সম্পাদক সঞ্জীব দাস। ইস্টার্ন ইন্ডিয়া সিনে ইলেকট্রিশিয়ান্স গিল্ডের সভাপতি কার্তিক বাসাক এবং সম্পাদক দীপু সাহা। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ফ্রিল্যান্স সেটিং ওয়ার্কার্স গিল্ডের সভাপতি বিমল কুমার হালদার, সম্পাদক তাপস কুমার তাঁতি।

ফিল্ম প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টস গিল্ডের সভাপতি গোপাল রায় এবং সম্পাদক জয়দেব দাস। এই সংগঠনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তাঁরা। মুভি স্টান্টমেন অ্যাসোসিয়েশনের সভাপতি মানকুমার দাস, সম্পাদক চিত্ত কবিরাজ। কলকাতা সিনে অ্যান্ড টিভি ফ্রিল্যান্স ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি শিবু চৌধুরী, সম্পাদক ভোম্বল বারিক। এই সংগঠনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে কমিটি।

জুনিয়র ও কো-আর্টিস্ট ইউনিয়নের সভাপতি হয়েছেন রাজু প্রামাণিক, সম্পাদক বিশ্বজিৎ রুদ্র। লাইটমেন অ্যাসোসিয়েশনের সভাপতি গোপাল মল্লিক এবং সম্পাদক সুব্রত মাঝি। ক্যাটওয়াক অ্যান্ড হ্যাঙ্গিং লাইটিং ওয়ার্কার্স গিল্ডের সভাপতি অভিজিৎ সাহা, সম্পাদক চিন্ময় চক্রবর্তী।

তবে হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই পদে রিনা মণ্ডল ও সোমা সাহার ভোটের ফল সমান হয়েছে। ফলে আগামী ৮ ডিসেম্বর ফের ভোট হওয়ার কথা। সংগঠনের সম্পাদক হিসেবে রিনা জানার নাম জানা যাচ্ছে।

সব মিলিয়ে ২৩টি গিল্ডের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছে। বাকি সংগঠনগুলির নির্বাচন নিয়ে পরবর্তী পদক্ষেপের অপেক্ষা। এবার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তৈরি হবে ফেডারেশনের নতুন কাঠামো। সেই কমিটিই পরবর্তী সময়ে শিল্পের বিভিন্ন নিয়ম ও কাজের বিষয়গুলি দেখবে।

তবে নতুন সভাপতি ও সম্পাদকদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু সংগঠন চালানো নয়, টলিউডে কাজের পরিবেশ ফেরানো। এতদিন কাজের সুযোগ, গিল্ড কার্ড এবং বিভিন্ন সংগঠনের প্রভাব নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার উত্তর দিতে হবে নতুন নেতৃত্বকেই। নির্বাচনে পদ পাওয়া গেল, এবার কি সত্যিই বদলাবে টলিউডের কাজের ছবিটা?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0