Onion Price Hike: দাম বৃদ্ধিতে চিনির সঙ্গে প্রতিযোগিতায় পেঁয়াজ, ১৫ দিনে বেড়ে দ্বিগুণ

বাজার সম্পর্কে ওয়াকিবহাল মহলের বক্তব্য, আসল‌ সমস্যা ভিন্ন। ব্যবসায়ীদের একাংশ পেঁয়াজ মজুত করছে বলে খবর। জোগান কমে যাওয়ায় অল্প দিনে দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে।

Aug 25, 2026 - 14:30
0 0
Onion Price Hike: দাম বৃদ্ধিতে চিনির সঙ্গে প্রতিযোগিতায় পেঁয়াজ, ১৫ দিনে বেড়ে দ্বিগুণ

চিনির দাম ৭০ ছাড়িয়েছে বেশ কিছু দিন হল। দিন পনেরোর মধ্যে কলকাতা-সহ (Kolkata News) রাজ্যের বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ (Onion Price Hike) বেড়ে ৬০-৬৫ টাকা হয়ে গেছে।‌ বিক্রেতারা বলছেন, গত বছর এই সময় বাজারে পেঁয়াজের খুচরো মূল্য ছিল ৩০-৩৫ টাকা।‌ এবারও মাসের গোড়ায় সেই দামই ছিল। প্রথম সপ্তাহের শেষ থেকে দাম বাড়তে শুরু করে। খুচরো বিক্রেতাদের একাংশের আশঙ্কা, উৎসবের অনেক আগেই সেঞ্চুরি হাঁকাতে পারে পেঁয়াজের দাম।

বিক্রেতা এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা বলে, বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) সময় থেকে শাক-সবজি-সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বাড়তে শুরু করে। বহুবছর পর এবার উৎসবের মরসুম শুরুর অনেক আগে থেকে পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। আবার একলাফে অনেকটা বেড়ে কমে আসতে শুরু করেছে ডিমের দাম। কিছু আনাজের দামও কমেছে। ব্যতিক্রম পেঁয়াজ।

পশ্চিমবঙ্গের চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন অনেকটাই কম। ঘাটতি মেটাতে মহারাষ্ট্রের নাসিক থেকে রাজ্যে পেঁয়াজ আসে। মহারাষ্ট্রের ওই জেলা থেকে নিয়মিত পেঁয়াজ আসছে। বাংলায় পেঁয়াজের খুচরো মূল্য অনেকটা বেড়ে যাওয়ার পর নাসিকের পাইকারি বিক্রেতারাও দাম বাড়াতে শুরু করেছেন বলে খবর।

তবে বাজার সম্পর্কে ওয়াকিবহাল মহলের বক্তব্য, আসল‌ সমস্যা ভিন্ন। ব্যবসায়ীদের একাংশ পেঁয়াজ মজুত করছে বলে খবর। জোগান কমে যাওয়ায় অল্প দিনে দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। পেঁয়াজের দাম বেড়েছে দেশের আরও কয়েকটি শহরেও। এই পরিস্থিতিতে জোগান বাড়াতে মহারাষ্ট্রের নাসিক থেকে প্রধান শহরগুলিতে বিশেষ ট্রেন- ‘কান্দা এক্সপ্রেস’-এর মাধ্যমে বিপুল পরিমাণ পেঁয়াজ পরিবহন শুরু হয়েছে বলে সোমবার জানিয়েছেন কনফিউমার অ্যাফেয়ার্স মন্ত্রকের সচিব নিধি খারে।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ২৪ অগস্ট সারা ভারতে পেঁয়াজের গড় খুচরো মূল্য আগের বছরের তুলনায় ৫৯ শতাংশ বেড়ে প্রতি কেজিতে দাঁড়িয়েছে ৪৩.৫৩ টাকা । গত বছর গড় দাম ছিল ২৭ টাকা কেজি।

একইভাবে, গড় পাইকারি মূল্য আগের বছরের তুলনায় ৬৮ শতাংশ বেড়ে ৩৫.৫৮ টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। গত বছর গড় পাইকারি মূল্য ছিল ২১.২৩ টাকা কেজি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User