'আন্দোলনকারীদের গুলি করা উচিত,' মহিলাদেরকেও কুরুচিকর তকমা! RSS-পন্থী বুদ্ধিজীবীর মন্তব্যে বিতর্ক

ছাত্র আন্দোলনকারীদের গুলি করা এবং নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য! কেরলে আরএসএস-ঘনিষ্ঠ বুদ্ধিজীবী টিজি মোহনদাসের বয়ানে তৈরি হল তীব্র বিতর্ক।

Jul 28, 2026 - 11:47
0 0
'আন্দোলনকারীদের গুলি করা উচিত,' মহিলাদেরকেও কুরুচিকর তকমা! RSS-পন্থী বুদ্ধিজীবীর মন্তব্যে বিতর্ক

আন্দোলনে থাকা ছাত্রছাত্রীদের দেখলেই সোজা গুলি করে উড়িয়ে দেওয়া উচিত! এমনকী আন্দোলনকারী মহিলাদের নিয়ে চূড়ান্ত কুৎসিত ও কুরুচিকর মন্তব্য, কেরলের এক ডানপন্থী বুদ্ধিজীবীর এই মন্তব্য ঘিরে সারা দেশজুড়ে তৈরি হয়েছে চরম বিতর্ক (TG Mohandas Controversy)। নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লি যন্তর মন্তরে আন্দোলনকারীদের উদ্দেশে এমন বীভৎস বয়ান (Shoot Student Protesters Remark) দিয়ে এখন তীব্র আইনি ও রাজনৈতিক তোপের মুখে টিজি মোহনদাস (Kerala RSS Ideologue Controversy)।

ইউটিউব চ্যানেল ‘পত্রিকা’-য় দেওয়া এক সাক্ষাৎকারে মোহনদাস সাফ জানান, তিনি দায়িত্বে থাকলে যন্তর মন্তরের চার কিলোমিটার এলাকাজুড়ে কারফিউ জারি করতেন। তারপর তিনবার মাইকে সতর্ক করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হতে বলতেন। কথা না শুনলে সোজা গুলি চালানোর নির্দেশ দিতেন (Jantar Mantar Protesters Shooting Remark)। তাঁর কথায়, "গুলি চললে লোকজন ছোটাছুটি করবে, দু-পাঁচজন মরবে, কিছু লোক গুরুতর আহত হবে। চার ঘণ্টার মধ্যে এলাকা ফাঁকা হয়ে শান্ত হয়ে যাবে। আমরা শুধু বডিগুলো তুলে হাসপাতালে নিয়ে যাব।"

এখানেই শেষ নয়, আন্দোলনরত মহিলাদের আক্রমণ করে তিনি আরও মন্তব্য করেন, যে বামপন্থী ও ধর্মনিরপেক্ষ মানসিকতার মেয়েরা নাকি ‘রেপ-লাভিং’ (rape-loving)! তাঁর এই অমানবিক মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে।

বিতর্ক চরম আকার ধারণ করতেই দ্রুত দূরত্ব বজায় রেখেছে আরএসএস (RSS)। সংঘের কেরল শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, মোহনদাস কোনও স্তরেই আরএসএস-এর অফিসিয়াল পদাধিকারী নন। এটি তাঁর সম্পূর্ণ নিজস্ব মতামত এবং সংঘ এই ধরণের হিংসাত্মক মানসিকতাকে কঠোর ভাষায় ধিক্কার জানায়।

কে এই টিজি মোহনদাস?

পেশায় ইঞ্জিনিয়ার ও আইনজীবী মোহনদাস বহু দিন ধরেই রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। তিনি বিজেপির 'ইন্টেলেকচুয়াল সেল'-এর রাজ্য আহ্বায়ক ছিলেন এবং আরএসএস সমর্থিত সংগঠন 'ভারতীয় বিচার কেন্দ্র'-এর শীর্ষ পদেও কাজ করেছেন।

পুলিশে নালিশ ছাত্র সংগঠনের

এই কুরুচিকর ও উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে সিপিআই-এর ছাত্র সংগঠন এআইএসএফ (AISF)। কেরল রাজ্য পুলিশ প্রধানের কাছে মোহনদাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংগঠনের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর গুলি চালানোর উস্কানি দেওয়া এবং নারীদের অপমান করা কোনও বাক-স্বাধীনতা হতে পারে না। অবিলম্বে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ধারায় কড়া আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ছাত্ররা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User