উত্তর থেকে দক্ষিণ- 'পচা' ভাদ্রেও জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস! মঙ্গলে হলুদ সতর্কতা কলকাতায়

ফের সক্রিয় বর্ষা! কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হাওড়া, হুগলি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হলুদ সতর্কতা। দেখুন বিস্তারিত আবহাওয়া আপডেট।

Sep 08, 2026 - 11:29
0 0
উত্তর থেকে দক্ষিণ- 'পচা' ভাদ্রেও জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস! মঙ্গলে হলুদ সতর্কতা কলকাতায়

ভাদ্রের ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়লেও স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর (Weather Forecast)। আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা (Bengal Heavy Rain Alert) রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা থাকছে। কলকাতাতেও (Kolkata Weather Today) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি পুরোপুরি কাটবে না। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবেই রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)

আজ পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা (Yellow Alert) জারি হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে শুধু এই জেলাগুলিই নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। দমকা হাওয়ার গতিবেগও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

তবে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা আর থাকছে না। ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনা এবং মোট বৃষ্টির পরিমাণও ক্রমশ কমে আসবে।

উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম থাকবে। তবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলিতে আর্দ্রতার কারণে অস্বস্তিও থাকবে। আবার শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

কলকাতার আবহাওয়া (Kolkata Weather)

কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টি না হলে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User