জেন-জিদের উদ্দেশে মোদীর সেলফি ভিডিও ফেসবুকে 'ব্লক'! ফিরল কয়েক ঘণ্টা পর, কেন এই পদক্ষেপ মেটার?

জেন-জিদের উদ্দেশ্যে পোস্ট করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম 'সেলফি ভিডিও' ভারতে কিছুক্ষণের জন্য ব্লক করল মেটা। আইনি নোটিশ ঘিরে তৈরি হল ধোঁয়াশা।

Jul 28, 2026 - 11:57
0 0
জেন-জিদের উদ্দেশে মোদীর সেলফি ভিডিও ফেসবুকে 'ব্লক'! ফিরল কয়েক ঘণ্টা পর, কেন এই পদক্ষেপ মেটার?

নিট আন্দোলন (NEET Protest) চলাকালীন নতুন প্রজন্মর কাছে (Gen Z) কাছে নিজের কথা পৌঁছে দিতে একেবারে জেন জি-দে স্টাইলে প্রথম 'সেলফি ভিডিও' (Selfie Video) পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু হঠাৎ কী এমন হল, সেই ভিডিওই ভারতে বন্ধ করে দিল স্বয়ং ফেসবুকের মালিক সংস্থা 'মেটা' (Meta Blocked Modi's Video)! তবে বেশি সময় এই নিষেধাজ্ঞা টেকেনি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ফের সব স্বাভাবিক হয়ে যায় এবং ভারতীয় ইউজারদের (Indian Users) জন্য ভিডিওটি দেখার সুযোগ মিলিয়ে দেওয়া হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিট নাগাদ হঠাৎই নজর আসে বিষয়টি। ভিডিওটির নীচে থাকা "See Why" (কারণ দেখুন) অপশনে ক্লিক করলেই ভেসে উঠছিল একটি বিশেষ নোটিস। তাতে লেখা ছিল, একটি আইনি অনুরোধের প্রেক্ষিতে ভারতের ইউজারদের জন্য এই কন্টেন্টটির অ্যাক্সেস বা দেখা সীমিত বা স্থগিত রাখা হয়েছে। তবে এই আইনি নির্দেশটির নেপথ্যে কোনও সরকারি বিভাগ ছিল বা ঠিক কোন ধারায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা কিন্তু মেটার সেই নোটিসে বিস্তারিত বলা হয়নি।

প্রধানমন্ত্রীর এই নতুন অবতারের ভিডিওটি ফেসবুকে পোস্ট হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল। লক্ষ লক্ষ মানুষ নিমেষের মধ্যে তা দেখে ফেলেন এবং প্রচুর লাইক-শেয়ার হতে শুরু করে। তাই হঠাৎ করে এমন একটি জনপ্রিয় ভিডিও আটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই তৈরি হয় চরম রহস্য ও বিতর্ক।

অবশ্য সেই জটিলতা দীর্ঘায়িত হয়নি। কিছু ঘণ্টার মধ্যেই অস্থায়ী এই ব্লক তুলে নেয় ফেসবুক কর্তৃপক্ষ। বর্তমানে ভারতে আবার আগের মতোই নির্বিঘ্নে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সেই চর্চিত সেলফি ভিডিওটি।

কিন্তু ঠিক কী কারণে এবং কার নির্দেশে হঠাৎ এই আইনি বিধিনিষেধ চাপানো হয়েছিল, আর কীভাবেই বা কয়েক ঘণ্টার মধ্যে তা সরিয়ে নেওয়া হল, তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। এই বিষয়ে টেক-দৈত্য মেটার পক্ষ থেকেও এখন অবধি কোনও বিস্তারিত বা আনুষ্ঠানিক স্পষ্টীকরণ দেওয়া হয়নি।

গত সপ্তাহে গভীর রাতে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় সেলফি ভিডিওর মাধ্যমে বার্তা দেন প্রধানমন্ত্রী। নিট পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছিলেন তিনি।

সেই ভিডিও কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। পরদিনই আরও একটি সেলফি ভিডিও পোস্ট করে সকলকে ধন্যবাদ জানান মোদী। তিনি বলেছিলেন, “ধন্যবাদ বন্ধুরা। আপনারা যেভাবে ভিডিওতে সাড়া দিয়েছেন এবং ইতিবাচক পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের এই ভালবাসা ভবিষ্যতেও থাকবে, আর আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User