নতুন নথি জমা দিতে চায় ঋতব্রত শিবির, কমিশনে আপত্তি কল্যাণের, তৃণমূলের প্রতীক নিয়ে শুনানি চলবে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নতুন করে নথি জমা দিতে চেয়েছিলেন কিন্তু তার সরাসরি বিরোধিতা করেছেন মমতা শিবিরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিপ্রেক্ষিতে পাল্টা আপত্তি তুলেছে ঋতব্রতের ডেমোক্র্যাটিক দলও।

Nov 27, 2026 - 18:35
নতুন নথি জমা দিতে চায় ঋতব্রত শিবির, কমিশনে আপত্তি কল্যাণের, তৃণমূলের প্রতীক নিয়ে শুনানি চলবে

আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে শুনানি ছিল তৃণমূল কংগ্রেসের প্রতীক TMC symbol hearing Election Commission) নিয়ে। দল ভেঙে যাওয়ার পর কার কাছে প্রতীক, তহবিল যাবে - তা নিয়ে মুখোমুখি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) শিবির। কিন্তু আজই শুনানি শেষ হয়নি। এরপর ফের শুনানি হবে নির্বাচন কমিশনে। প্রথম দিনের শুনানি শেষে সাংবাদিকের সামনে মুখ খুললেন দুই পক্ষই।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নতুন করে নথি জমা দিতে চেয়েছিলেন কিন্তু তার সরাসরি বিরোধিতা করেছেন মমতা শিবিরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পরিপ্রেক্ষিতে পাল্টা আপত্তি তুলেছে ঋতব্রতের ডেমোক্র্যাটিক দলও। 

আজকের শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, যে প্রথমেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয় যে তাঁরা কিছু নতুন নথি জমা দিতে চাইছেন, তাতে সরাসরি আপত্তি তোলা হয়েছে। কারণ, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী চার সপ্তাহের মধ্যে ডকুমেন্ট জমা দেওয়ার দিন শেষ হয়ে গেছে।

কল্যাণ সাফ জানান, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করার জন্য, সে অর্ডার শেষ হয়ে গেছে। আর তার পর চার সপ্তাহের মধ্যে এর হিয়ারিং করতে হবে। এটা হয়নি। এখন নির্বাচন কমিশনের ক্ষমতা নেই, সেটা এক্সটেনশন করার। তিনি এই মর্মে তাঁর বক্তব্য রেখেছেন বলে জানিয়েছেন।

আরও একটা প্রসঙ্গ তুলে কল্যাণ মনে করিয়ে দেন, ''সুপ্রিম কোর্ট বলেছে কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করার জন্য। কিন্তু ওরা কোনও কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করেননি। একটা রিটেন সাবমিশন ফাইল করেছেন। সেই সাবমিশনের প্লিডিং হয় না। অ্যাপ্লিকেশনও করার কোনও আদেশ দেননি।''

কিছু বিষয় স্পষ্ট করে দিয়ে মমতা শিবিরের সাফ কথা, ''কমিশনে পেশ করা রিটেন সাবমিশনের পেছনে একটা অ্যাফিডেভিট আছে। সেখানে একটা পিটিশনের নাম বলা হয়েছে। কিন্তু পিটিশন তো কেউ ফাইল করেননি। তাই সেই অ্যাফিডেভিটের ভ্যালুও হয় না। যা যা আগে জানানো হয়েছে, তার বাইরে নতুন কোনও নথি আর দিতে পারেন না। এরপর নির্বাচন কমিশন যে অর্ডার দেবেন, তা আপনারা জেনেই যাবেন। ওদের 'আচ্ছে দিন' চলে গেছে।''

এই প্রসঙ্গে সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ''আমার ধারণা, আজকে উনি (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) যা পারফর্ম উনি করেছেন, পরের দিন বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো ওঁকে দিয়ে আর প্লিড করাবেন না, এটুকু বলতে পারি।

নতুন নথি জমা দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ''আমরা নথি কেন দিইনি তা পরিষ্কারভাবে জানিয়েছি। একাধিক বিধায়ককে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে হচ্ছে সই করানো হয়েছিল। তাঁরা আবার যে থানায় এফআইআর করেছেন, আমরা সেগুলো সব নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছি। বহু নেতাকর্মী যেহেতু একের পর এক কমপ্লেন করেছেন, এফআইআর লজ হয়েছে থানায়। স্বাভাবিকভাবে এখন ওঁরাও জমা দিয়ে দিয়েছেন, এখন আর দিতে কোনও সমস্যা নেই, দিয়ে দেব।''

মমতা শিবিরের কথায়, যা যা নথি জমা পড়েছে, তার ভিত্তিতেই ঠিক করতে হবে যে দল, প্রতীক বা তহবিল কার কাছে যাবে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এও স্পষ্ট করে দিলেন যে, আজ শুনানি শেষ হয়নি, পরে আরও শুনানি হবে। তারপর নির্বাচন কমিশন এই বিষয়ে চূড়ান্ত রায় দেবে।

যদিও এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা আপত্তি তুলেছে ডেমোক্র্যাটিক দল। তাদের তরফের দাবি, তাদের কাছেই দল, প্রতীক এবং তহবিল থাকা উচিত কারণ তাদের  সঙ্গে সর্বশেষ নির্বাচনে জয়ী হয়ে আসা বিধায়ক-রাও রয়েছেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, চার সপ্তাহের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে দুপক্ষ থেকে নথি জমা নিতে হবে এবং তারপর তিন মাস সময় রয়েছে নির্বাচন কমিশনের কাছে, যে সময়ের মধ্যে তারা নির্ধারণ করবেন প্রতীক কার কাছে যাবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0