পাসওয়ার্ড ভুলে গেলেও চিন্তা নেই! সেলফি ভিডিও দিয়ে গুগল অ্যাকাউন্ট ফিরে পাবেন

পাসওয়ার্ড ভুলে যাওয়া বা ফোন হারিয়ে গেলেও এবার সহজে গুগল অ্যাকাউন্ট ফিরে পাওয়া যাবে। 'সেলফি ভিডিও' নামে নতুন ফিচার চালু করেছে গুগল, যেখানে মুখের ভিডিও দিয়েই হবে পরিচয় যাচাই। এআই ও এনক্রিপশনের সাহায্যে আরও নিরাপদ হচ্ছে অ্যাকাউন্ট রিকভারি।

Jul 28, 2026 - 12:58
0 0
পাসওয়ার্ড ভুলে গেলেও চিন্তা নেই! সেলফি ভিডিও দিয়ে গুগল অ্যাকাউন্ট ফিরে পাবেন

পাসওয়ার্ড ভুলে যাওয়া বা ফোন হারানোর মতো পরিস্থিতিতে গুগল (Google) অ্যাকাউন্টে ফের লগ-ইন করা আরও সহজ হয়ে গেল। কারণ নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করল গুগল। 'সেলফি ভিডিও' নামে এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী নিজের মুখের একটি ছোট ভিডিও রেকর্ড করে রাখলে ভবিষ্যতে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময় সেই ভিডিওর সাহায্যেই পরিচয় যাচাই করা যাবে। ফলে কোনও প্রশ্ন মনে রাখা বা মোবাইল নম্বর পাল্টানোর ফলে ফরগেট পাসওয়ার্ডের জন্য ওটিপির ঝামেলাও থাকবে না।

নতুন ব্যবস্থায় প্রচলিত নিরাপত্তা প্রশ্ন, ব্যাকআপ কোড বা অন্য রিকভারি পদ্ধতির পাশাপাশি একটি অতিরিক্ত বিকল্প যুক্ত হয়েছে। ব্যবহারকারী যদি পাসওয়ার্ড ভুলে যান বা বিশ্বস্ত ডিভাইসের অ্যাক্সেস হারিয়ে ফেলেন, তাহলে আবার একটি সেলফি ভিডিও রেকর্ড করতে হবে। গুগলের সিস্টেম সেটিকে আগের সংরক্ষিত ভিডিওর সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। মিল পাওয়া গেলে অ্যাকাউন্টে ফের প্রবেশের অনুমতি মিলবে।

গুগলের দাবি, এই ভিডিও সম্পূর্ণ এনক্রিপ্টেড অবস্থায় অ্যাকাউন্টের সিকিওরিটি সেটিংসে সংরক্ষিত থাকবে। প্রয়োজন ছাড়া সেই ভিডিও ব্যবহার করা হবে না। ব্যবহারকারী চাইলে যে কোনও সময় ভিডিও মুছে ফেলতেও পারবেন।

ফিচারটি চালু করতে প্রথমে গুগল অ্যাকাউন্ট সেটিংস (Google Account Settings)-এ গিয়ে সিকিওরিটি (Security) বিভাগে প্রবেশ করতে হবে। এরপর সাইন-ইন অ্যান্ড সিকিওরিটি (Sign-in & Security)-র মধ্যে থাকা সেলফি ভিডিও অপশন বেছে নিয়ে নির্দেশিকা অনুযায়ী ক্যামেরার সামনে বিভিন্ন দিকে মুখ ঘোরাতে হবে। একাধিক কোণ থেকে মুখের তথ্য সংগ্রহ করা হলে ভবিষ্যতে পরিচয় যাচাই আরও নির্ভুল হবে।

অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময়ও একই ধরনের মুখের নড়াচড়া করতে হবে। এর ফলে স্থির ছবি বা ভুয়ো ভিডিও দেখিয়ে অন্য কেউ যাতে অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করা সম্ভব হবে। গুগলের এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তি ভিডিওটি প্রকৃত ব্যক্তির কি না, নাকি ডিপফেক—তাও যাচাই করবে। পাশাপাশি নির্দিষ্ট পরিষেবার ক্ষেত্রে বয়স-সংক্রান্ত শর্তও পরীক্ষা করা হবে।

তবে এই নতুন ব্যবস্থা আগের নিরাপত্তা ব্যবস্থার বিকল্প নয়। পাসকি, টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA), সিকিউরিটি কি এবং ফিশিং প্রতিরোধের মতো বিদ্যমান সুরক্ষা পদ্ধতিগুলিও আগের মতোই কার্যকর থাকবে।

ক্রমশ বাড়তে থাকা সাইবার হামলার ঝুঁকির মধ্যে ব্যবহারকারীদের আরও নিরাপদ ও সহজ উপায়ে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে বায়োমেট্রিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর দিকেই জোর দিচ্ছে গুগল। বিশেষ করে যাঁরা নিয়মিত ডিভাইস বদলান বা রিকভারি অপশনের অ্যাক্সেস হারিয়ে ফেলেন, তাঁদের জন্য এই সেলফি ভিডিও ফিচার কার্যকর বিকল্প হতে পারে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User