‘বিগ বস বাংলা’য় ফের ওয়াইল্ড কার্ড! এবার ঘরে ঢুকছেন ‘স্প্লিটসভিলা’ খ্যাত কোন স্টার?
অনুষ্কা ঘোষের পরিচিতি মূলত এমটিভি-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’কে কেন্দ্র করে। সেই শোয়ে অংশ নেওয়ার পরই দর্শকদের মধ্যে তাঁর পরিচিতি তৈরি হয়।
‘বিগ বস বাংলা’র ঘরে একের পর এক নতুন চমক। প্রতিযোগীদের নিয়ে যখন ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে, তখনই শোনা যাচ্ছে আরও এক নতুন মুখের প্রবেশের সম্ভাবনা। টলিউডের পরিচিত গণ্ডির বাইরে থেকে এবার রিয়্যালিটি শোয়ের মঞ্চে আসতে পারেন অনুষ্কা ঘোষ। যদিও নির্মাতাদের তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানান হয়নি।
অনুষ্কা ঘোষের পরিচিতি মূলত এমটিভি-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’কে কেন্দ্র করে। সেই শোয়ে অংশ নেওয়ার পরই দর্শকদের মধ্যে তাঁর পরিচিতি তৈরি হয়। আত্মবিশ্বাসী উপস্থিতি, নিজের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরার স্বভাব এবং প্রতিযোগিতার মধ্যে কৌশলীভাবে এগিয়ে যাওয়ার কারণে খুব অল্প সময়েই নজর কাড়েন তিনি। মডেলিং ও ফ্যাশন দুনিয়াতেও তাঁর পরিচিতি রয়েছে। ওড়িশার এই মডেল এবার যদি সত্যিই ‘বিগ বস বাংলা’র ঘরে ঢোকেন, তাহলে তাঁর আগমন যে শোয়ের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে, তা বলাই যায়।
তবে এখনও পর্যন্ত অনুষ্কা নিজে ‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়ার খবর নিশ্চিত করেননি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁকে একটি রিয়্যালিটি শোয়ে দেখা যাবে। কিন্তু সেই অনুষ্ঠানের নাম প্রকাশ করেননি তিনি। এরপরই শুরু হয়েছে জল্পনা। অনুষ্কার সেই পোস্টকে ঘিরেই অনেকের ধারণা, ‘বিগ বস বাংলা’ই হতে পারে তাঁর পরবর্তী রিয়্যালিটি শো।
নতুন এই সম্ভাব্য প্রবেশ নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, অনুষ্কা এলে রাজবীর এবং জীতুর মতো প্রতিযোগীদের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা দেখার মতো হতে পারে। আবার অনেকে বলছেন, তাঁর মতো অভিজ্ঞ রিয়্যালিটি শো প্রতিযোগী ঘরে ঢুকলে গেমের কৌশলও বদলাতে পারে। যদিও আপাতত সবটাই জল্পনার স্তরে।
এরই মধ্যে ‘বিগ বস বাংলা’র বর্তমান পর্বে ঘটেছে আরও একটি বিতর্কিত ঘটনা। খেলার সময় নন্দিনী দত্তের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে সৃজলা গুরুতরভাবে আহত হন বলে জানা গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ঘটনাটি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নন্দিনীকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমনকি তাঁকে বয়কট করার দাবিও উঠেছে।
যদিও নন্দিনীর টিমের তরফে জানানো হয়েছে, সৃজলাকে আঘাত করার কোনও ইচ্ছা তাঁর ছিল না। ঘটনাটি অনিচ্ছাকৃত বলেই তাঁদের দাবি। কিন্তু তার পরেও এই ঘটনার প্রভাব ‘বিগ বস বাংলা’র খেলায় কতটা পড়ে, সেটাই এখন দেখার। বিশেষ করে আগামী ‘দাদার দরবার’ পর্বে এই ঘটনা নিয়ে কী আলোচনা হয় এবং নন্দিনীকে কী প্রশ্নের মুখে পড়তে হয়, সেদিকেই নজর দর্শকদের।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)