৪ মাসে ২২ মৃত্যুদণ্ড, বাড়ছিল আতঙ্ক! উত্তরপ্রদেশের বিচারকের এজলাস থেকে সরল ১০০ খুনের মামলা
মাত্র চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া উত্তরপ্রদেশের বিচারক রবি কুমার দিবাকরের এজলাস থেকে সরানো হল প্রায় ১০০টি খুনের মামলা। আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়াতেই এই সিদ্ধান্ত। জানুন বিস্তারিত।
চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ! একের পর এক বিরল থেকে বিরলতম অপরাধে কঠোরতম সাজা ঘোষণা (22 death sentences in 4 months) করে সংবাদের শিরোনামে এসেছিলেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ফাস্ট-ট্র্যাক কোর্টের বিচারক রবি কুমার দিবাকর (Judge Ravi Kumar Diwakar)। তবে তাঁর এই ধারাবাহিক মৃত্যুদণ্ডের রায় নিয়ে আইনজীবী ও আবেদনকারীদের মধ্যে তৈরি হয়েছিল গভীর আতঙ্ক (UP fast track court judge)। আর সেই চরম আশঙ্কার মুখে দাঁড়িয়েই এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল প্রশাসন, বিচারক দিবাকরের এজলাস থেকে সরিয়ে নেওয়া হল প্রায় ১০০টি খুনের মামলা।
সরকারি সূত্রে খবর, মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এমন অপরাধ সংক্রান্ত মামলাগুলি অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিবাকরের এজলাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মামলাগুলি পাঠানো হয়েছে জেলা ও দায়রা বিচারক বীরেন্দ্র কুমার সিংয়ের আদালতে। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগী স্পষ্টই জানান, বিচারক দিবাকর যেভাবে একের পর এক আসামিকে ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির নির্দেশ দিচ্ছিলেন, তাতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে বড় ধরনের ভীতি তৈরি হয়েছিল।
৪৬ বছর বয়সী এই বিচারকের কড়া মেজাজ নতুন নয়। ২০২২ সালে বারাণসীর বিখ্যাত জ্ঞানবাপী কমপ্লেক্সে ভিডিয়োগ্রাফি সমীক্ষার নির্দেশ দিয়ে চর্চায় এসেছিলেন তিনি। ২০২৫ সালের নভেম্বর থেকে মুজফ্ফরনগরের ফাস্ট-ট্র্যাক কোর্টে দায়িত্ব পালন করছেন। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক পুরনো ও বকেয়া মামলায় নজিরবিহীনভাবে দ্রুত সর্বোচ্চ সাজা শোনাতে শুরু করেন তিনি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)