৮৫ বছরের মাকে খুন করে পুলিশকে নিজেই ফোন করল ৬৭-র ছেলে! হরিদেবপুরের ঘটনায় চাঞ্চল্য
এই অপরাধ করার পর অভিযুক্ত নিজেই সরাসরি ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে পুরো ঘটনাটি জানান। তিনি নিজে খুন করার কথা স্বীকার করার পর হরিদেবপুর থানার পুলিশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্তকে গ্রেফতার করেছে।
কলকাতার (Kolkata News) হরিদেবপুর থানা এলাকায় খুন। ৮৫ বছরের বৃদ্ধাকে তাঁরই ৬৭ বছরের ছেলে গলায় দড়ি পেঁচিয়ে খুন করেছেন বলে অভিযোগ। এই ভয়াবহ ঘটনার পর অভিযুক্ত নিজেই ১০০ নম্বরে ফোন করে সমস্ত ঘটনাটি জানিয়ে দেয়। অপরাধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম উমারাণী ঘোষ। তিনি প্রয়াত নবদ্বীপ ঘোষের স্ত্রী এবং কলকাতার হরিদেবপুরের হাফিজ মহম্মদ ইশাক রোডের বাসিন্দা ছিলেন। আর অভিযুক্ত ওই প্রৌঢ়র নাম সাগর ঘোষ, যাঁর বয়স বর্তমানে ৬৭। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত সাগর অত্যন্ত ঠান্ডা মাথায় একটি সুতো বা দড়ি গলায় পেঁচিয়ে তাঁর মাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, এই অপরাধ করার পর অভিযুক্ত নিজেই সরাসরি ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে পুরো ঘটনাটি জানান। তিনি নিজে খুন করার কথা স্বীকার করার পর হরিদেবপুর থানার পুলিশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্তকে গ্রেফতার করেছে।
তবে ঠিক কী কারণে প্রৌঢ় তাঁর বৃদ্ধা মাকে খুন করলেন, তার মোটিভ কী, সেটা এখনও পুলিশের কাছে পুরোপুরি পরিষ্কার নয়। পারিবারিক কোনও দীর্ঘদিনের বিরোধ, মানসিক অবসাদ নাকি অন্য কোনও গোপন কারণ এই ঘটনার নেপথ্যে কাজ করেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে এবং অভিযুক্তের মানসিক স্থিতি ও বিগত দিনের গতিবিধি সম্পর্কে খোঁজ নিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0