আজ বিকেল থেকে ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু, কাটবেন কীভাবে? সম্ভাব্য দাম কত হতে পারে?

যুবভারতীতে ভারত বনাম ব্রাজিল ফুটবল ম্যাচের টিকিট বিক্রি শুরু আজ বিকেল ৪টে থেকে। কীভাবে ও কোথা থেকে কাটবেন টিকিট? দাম কত? জেনে নিন বিস্তারিত।

Sep 02, 2026 - 17:24
0 0
আজ বিকেল থেকে ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু, কাটবেন কীভাবে? সম্ভাব্য দাম কত হতে পারে?

দেশের ফুটবলের সামনে এক ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথম মুখোমুখি হতে চলেছে ভারত এবং ব্রাজিল (India vs Brazil)। আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত হবে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ। আর এই মেগা লড়াইয়ের টিকিট বিক্রি চালু হচ্ছে আজ, ২ সেপ্টেম্বর। 'স্পোর্টসস্টার' সূত্রে খবর, 'বিকেল ৪টে থেকে এই ম্যাচের আর্লি বার্ড টিকিট বিক্রি শুরু হবে।' ম্যাচকে কেন্দ্র করে ভারতীয় ফুটবল মহলে ইতিমধ্যে তুমুল আলোড়ন।

টিকিট কাটবেন কোথা থেকে?

অফলাইন কাউন্টারে কোনও টিকিট মিলবে না। গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ডিজিটাল মাধ্যমে পরিচালিত হবে।

হাই-প্রোফাইল ম্যাচের অফিশিয়াল এবং একমাত্র টিকিটিং পার্টনার জোম্যাটো-র নতুন প্ল্যাটফর্ম ‘ডিস্ট্রিক্ট’ (District by Zomato)। সরাসরি ওয়েবসাইট অথবা ডিস্ট্রিক্ট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দর্শকরা সহজেই টিকিট কাটতে পারবেন। বুকিং সফল হলে দর্শকদের একটি করে ডিজিটাল ই-টিকিট দেওয়া হবে। কাগজের টিকিটের কোনও বন্দোবস্ত থাকছে না।

টিকিটের দাম কত?

ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। তবে টিকিটের সঠিক দাম এখনও অজানা (Football News)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং ডিস্ট্রিক্টের তরফ থেকে এখনও টিকিটের আনুষ্ঠানিক মূল্যতালিকা সামনে আসেনি। আয়োজকদের তরফে স্পষ্ট বক্তব্য, 'টিকিটের দাম এখনও প্রকাশ করা হয়নি।'

যদিও ক্রীড়া সংবাদমাধ্যমগুলির অনুমান, সাধারণ গ্যালারির টিকিটের দাম শুরু হতে পারে আনুমানিক হাজার টাকা থেকে। অন্যদিকে, প্রিমিয়াম হসপিটালিটি এলাকার টিকিটের দাম পৌঁছতে পারে ২৫ হাজার টাকা পর্যন্ত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কলকাতায় আনার বিপুল আর্থিক খরচের কারণেই সম্ভাব্য টিকিটের মূল্য এতটা চড়া।

স্টেডিয়ামে প্রবেশের নিয়মকানুন

৩ অক্টোবর যুবভারতীতে (Salt Lake Stadium) ম্যাচ শুরু ভারতীয় সময় ঠিক সন্ধে ৭টায়। তবে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে, বিকেল ৪টেয়। অনলাইনের ডিজিটাল টিকিট স্ক্যানিং এবং ভ্যালিডেশনের দীর্ঘ লাইন সামলাতেই এই আগাম প্রবেশের সিদ্ধান্ত।

টিকিটের ক্ষেত্রে রয়েছে বয়সের কড়াকড়িও। অফিশিয়াল নির্দেশিকা অনুযায়ী, ২ বছর বা তার বেশি বয়সি দর্শকদের প্রত্যেকের জন্যই টিকিট কাটা বাধ্যতামূলক। ছোটদের ক্ষেত্রে কোনও বাড়তি ছাড় মিলবে না।

র‍্যাঙ্কিংয়ের ফারাক এবং প্রস্তুতি

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল (FIFA World Cup)। যদিও সাম্প্রতিক টুর্নামেন্টে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। ২০২২ সালে শেষবার বিশ্বকাপ জেতে সেলেকাওরা। বর্তমানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) দলগুলির বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলার দিকে বাড়তি নজর দিয়েছে ব্রাজিল। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলার পর ভারতের মুখোমুখি হওয়ার পালা।

অন্যদিকে, বিগত দু'বছরে আয়োজক টিমের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে রয়েছে ভারত। এই কঠিন পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে নিজেদের শক্তি যাচাই করে নেওয়ার এক দারুণ সুযোগ ব্লু-টাইগারদের সামনে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User